ঢাকা, শনিবার ২০, জুন ২০২৬ ১৪:১৯:০৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

টানা দ্বিতীয়বার শীর্ষে সিমোনা হালেপ

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০২:০৯ পিএম, ২৭ অক্টোবর ২০১৮ শনিবার

টানা দ্বিতীয়বারের মত ডব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকলেন রুমানিয়ান তারকা সিমোনা হালেপ। ২০১৮ সালে তিনি টানা ৪০ সপ্তাহ নাম্বার ওয়ান পজিশনে ছিলেন। এই বছর তিনি ৬টি ট্যুর ফাইনালে খেলে তিনটি শিরোপা জয় করেছেন।



শেনজেন ওপেন, রজার্স কাপ ও প্রথমবারের মত রোলা গ্যাঁরোতে শিরোপা জয় করে হালেপ নিজের যোগ্যতার আরো একবার প্রমান দিয়েছেন। একইসঙ্গে তিনি অস্ট্রেলিয়ান ওপেন, রোম ও সিনসিনাতিতে ফাইনালে খেলার যোগ্যতা দেখিয়েছেন।

 

নিজের স্থান ধরে রাখতে পেরে যারপর নাই খুশি হালেপ। এ সম্পর্কে হালেপ বলেন, ‘গত বছর র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করাটা ছিল আমার জন্য দারুন মর্যাদার। আর এবার আবারো তা করতে পেরে সত্যিই দারুন লাগছে। বিশেষ করে এ বছর আমি ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিততে পেরেছি। অন্যান্য শীর্ষ সারির খেলোয়াড়দের নামের পাশে শীর্ষ অবস্থানে নিজের নামটা দেখতে পেরে আমি দারুন গর্বিত।