টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন থেকে বাদ রুমানা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩২ পিএম, ৯ আগস্ট ২০১৯ শুক্রবার
রুমানা আহমেদ
বিশ্বকাপ মিশন থেকে ছিটকে গেলেন রুমানা আহমেদ। চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বে খেলা হচ্ছে না তার।
আগামী ৩১ আগস্ট স্কটল্যান্ডে শুরু হতে যাচ্ছে ২০২০ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের লড়াই। বাছাইপর্বে চ্যাম্পিয়ন অথবা রানার্সআপ হতে পারলেই বিশ্বকাপের দুয়ার খুলে যাবে বাংলাদেশের মেয়েদের।
বিশ্বকাপের বাছাইপর্বের লড়াই হবে স্কটল্যান্ডে। বাছাইপর্ব চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ২০২০ বিশ্বকাপের টিকিটের জন্য লড়বে আট দল। ‘এ’ গ্রুপের চার দল বাংলাদেশ, থাইল্যান্ড, স্কটল্যান্ড ও যুক্তরাষ্ট্র। ‘বি’ গ্রুপে থাকছে আয়ারল্যান্ড, পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও হল্যান্ড। দুই গ্রুপ থেকে শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনালে। চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল ২০২০ সালে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পাবে।
প্রথম ম্যাচের আগে হল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবেন বাংলাদেশের মেয়েরা। ৩১ আগস্ট টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে লড়বে বাংলাদেশ ও পাপুয়া নিউগিনি।
১ সেপ্টেম্বর গ্রুপ পর্বে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয় ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ৩ সেপ্টেম্বর গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ স্বাগতিক স্কটল্যান্ড। সেমিফাইনাল ও ফাইনাল অনুষ্ঠিত হবে ৫ ও ৭ সেপ্টেম্বর।
স্কটল্যান্ডে বাছাইপর্বে যোগ দেওয়ার আগে হল্যান্ডে ১০ দিনের ক্যাম্প করবে বাংলাদেশ নারী দল। সেখানে ৪টি প্রস্তুতি ম্যাচ খেলবে তারা।
১৫ আগস্ট হল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ নারী দল। কিন্তু দলের সঙ্গে যাওয়া হচ্ছে না দলের গুরুত্বপূর্ণ সদস্য রুমানা আহমেদের। তিনি হাঁটুতে চোট পেয়েছেন।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা




