টি-টোয়েন্টি র্যাংকিংয়ে একধাপ এগিয়ে নাহিদা
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:৩১ এএম, ১০ নভেম্বর ২০১৮ শনিবার
টি-টোয়েন্টি র্যাংকিংয়ে একধাপ এগিয়ে সাত নম্বরে উঠে এসেছেন বাংলাদেশের নাহিদা আক্তার। নারী বোলারদের তালিকায় আগেই সেরা দশে স্থান পেয়েছেন বাংলাদেশের দুই বোলার রুমানা আহমেদ ও নাহিদা আক্তার। এবার নতুন প্রকাশিত তালিকায় একধাপ উন্নতি হয়েছে নাহিদার। আর আগের মতোই ছয়ে আছেন রুমানা।
শুক্রবার আইসিসির প্রকাশিত র্যাংকিংয়ের নতুন তালিকায় নারী ক্রিকেটারদের টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বোলারদের তালিকায় আগের মতোই ৬ নম্বরে আছেন রুমানা আহমেদ। তার রেটিং পয়েন্ট ৬০২। আর ৫৯৩ রেটিং পয়েন্ট নিয়ে একধাপ এগিয়ে সাতে আছেন নাহিদা আক্তার। আটে নেমে গেছেন পাকিস্তানের নিদা দার (৫৯২)।
৭২৪ রেটিং পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে আছেন অজি বোলার মেগান স্কাট। দ্বিতীয় স্থানে থাকা ভারতীয় নারী বোলার পুনম যাদবের রেটিং পয়েন্ট ৬৫৬। তৃতীয় স্থানে আছেন ক্যারিবীয় তারকা হেইলে ম্যাথুস (৬২১)। একধাপ পিছিয়ে চারে নেমে গেছেন পাকিস্তানের আনাম আমিন (৬০৮)।
পাঁচ নম্বরে নিজের জায়গা অক্ষুণ্ণ রেখেছেন ইংলিশ বোলার ড্যানিয়েলে হ্যাজেল (৬০৪)। নয় ও দশে আগের মতোই আছেন যথাক্রমে- অজি বোলার অ্যালিসে পেরি (৫৯০) ও কিউই বোলার লেই ক্যাসপেরেক (৫৮৫)।
এদিকে টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের তালিকায় বাংলাদেশের হয়ে সেরা রেটিং পয়েন্ট শামিমা সুলতানার। ৪৫৬ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার ২৭ নম্বরে আছেন তিনি। আরেক তারকা নারী ক্রিকেটার সালমা খাতুন আছেন ৩৪ নম্বরে। ৩৮ নম্বরে আছেন ফারজানা হক এবং ৩৯ নম্বরে রুমানা আহমেদ। এই তালিকার শীর্ষে আছেন নিউজিল্যান্ডের ব্যাটসম্যান সুজি ব্যাটিস (৬৮২ রেটিং পয়েন্ট)।
- তোষামোদ নয়, সত্য তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর
- নিউইয়র্ক সফরে যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- স্পেনের সামনে আজ কেপ ভার্দে, কোথায় এই দ্বীপরাষ্ট্র?
- যুক্তরাষ্ট্র ও ইরানের শান্তিচুক্তি চূড়ান্ত, শুক্রবার স্বাক্ষর
- ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট
- সন্ধ্যার মধ্যে দেশের ১২ অঞ্চলে বজ্রবৃষ্টি হতে পারে
- এইচএসসি পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ
- দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম
- বেনজীরের গ্রেপ্তারের খবরে পরী লিখলেন ‘মজা’
- স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে
- বৃষ্টিভেজা প্রেমের দূত কদম: বর্ষার হৃদয়ে ফোটা এক অনন্ত সৌন্দর্য
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ়
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট











