টিকটক বিক্রি বা বন্ধের সময়সীমা বাড়তে পারে
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৪৫ পিএম, ১৬ সেপ্টেম্বর ২০২৫ মঙ্গলবার
ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও চীনা কোম্পানি বাইটড্যান্সকে দেওয়া সময়সীমা বাড়াতে যাচ্ছেন বলে জানা গেছে।
আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে টিকটকের মার্কিন সম্পদ বিক্রি করতে হবে বা অ্যাপটি বন্ধ করতে হবে— এমন আইন কার্যকর হওয়ার কথা ছিল।
তবে হোয়াইট হাউসের ঘনিষ্ঠ এক সূত্র বলছে, এবারও সময়সীমা বাড়ানো হবে।
এটি হবে চতুর্থবারের মতো সময়সীমা বাড়ানো। মূলত জানুয়ারি ২০২৫ পর্যন্ত সময় ছিল। এরপর টানা কয়েক দফায় বাড়ানো হয়েছে।
গত মাসে ট্রাম্প দাবি করেছিলেন, টিকটকের জন্য মার্কিন ক্রেতা প্রস্তুত রয়েছে এবং প্রয়োজনে সময় আরও বাড়ানো হবে। তবে রবিবার সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বলেন, “হতে পারে দেব, হতে পারে দেব না। আমরা এখন টিকটক নিয়ে আলোচনা করছি। হয়তো টিকটককে মরতে দেব, আবার হয়তো না। এটা চীনের ওপরও নির্ভর করছে। তবে আমি শিশুদের জন্য এটা করতে চাই।”
টিকটক যুক্তরাষ্ট্রে প্রায় ১৭ কোটি ব্যবহারকারীর কাছে জনপ্রিয়। তাই সরাসরি বন্ধ করে দেওয়ার বিষয়ে হোয়াইট হাউসও দ্বিধায় রয়েছে।
ওয়াশিংটনের চীন-বিরোধী নীতিনির্ধারকরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, বেইজিং টিকটক ব্যবহার করে মার্কিন নাগরিকদের ওপর নজরদারি, ব্ল্যাকমেইল বা সেন্সরশিপ চালাতে পারে। তবে ট্রাম্প বলেছেন, তিনি আসলে অ্যাপটিকে বাঁচাতে চান।
চলতি বছরের শুরুতে একটি চুক্তির খসড়া তৈরি হয়েছিল— যেখানে টিকটকের যুক্তরাষ্ট্র অংশকে নতুন একটি মার্কিন কোম্পানিতে রূপান্তর করার প্রস্তাব ছিল। কিন্তু ট্রাম্প প্রশাসন চীনা পণ্যে নতুন শুল্ক ঘোষণার পর বেইজিং জানিয়ে দেয়, তারা এমন চুক্তি অনুমোদন করবে না। ফলে আলোচনা থমকে যায়।
তবে ১৭ সেপ্টেম্বরের মধ্যে কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে সূত্র।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


