টিকটকে আসক্ত ৩ বোন আদাবর থেকে নিখোঁজ!
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:২৯ পিএম, ১৯ নভেম্বর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
রাজধানীর আদাবর এলাকার একটি বাসা থেকে দুই এসএসসি পরীক্ষার্থীসহ তিন বোন নিখোঁজ হয়েছে বলে অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) সকালে আদাবরের শেখের টেকের খালার বাসা থেকে তারা বের হয়ে আর ফেরেনি।
এ ঘটনায় তাদের খালা সাজেদা নওরীন আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
শুক্রবার (১৯ নভেম্বর) সকালে আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহীদুজ্জামান বলেন, যে বাসা থেকে ওই তিন তরুণী বেরিয়েছে তার আশপাশের বাসা ও সড়কের সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করা হয়েছে। ফুটেজ দেখে মনে হয়েছে তারা নিজ ইচ্ছায় ব্যাগ গুছিয়ে বাসা থেকে বের হয়ে গেছে।
তিনি বলেন, আমরা তাদের অবস্থান শনাক্তে কাজ করছি। খিলগাঁওয়ে তারা মোবাইল ব্যবহার করলেও আদাবরে খালার বাসায় তাদের মোবাইল ছিল না। তারা বের হয়ে যাওয়ার সময় কোনো মোবাইল নেয়নি। তারা টিকটক করত বলে পরিবারের অভিযোগ। তাদের নিখোঁজের সঙ্গে টিকটক ভিডিও তৈরির কোনো যোগসাজশ ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তাদের অবস্থান শনাক্ত ও উদ্ধারের পর নিশ্চিত হওয়া যাবে নেপথ্যে কী ছিল কারণ।
এ বিষয়ে জানতে চাইলে নিখোঁজ তিন তরুণীর খালা সাজেদা নওরীন বলেন, বড় বোনের মৃত্যুর তিন বছর হয়েছে। ভগ্নিপতিও বিয়ে করেছেন। ছোট বোনের খিলগাঁওয়ের বাসায় থাকত রোকেয়া (১৮), জয়নব আরা (১৭) ও খাদিজা আরা (১৬)।
তিনি বলেন, ধানমন্ডি গার্লস হাই স্কুলে জয়নব আরা এবং খাদিজা আরার পরীক্ষার সেন্টার ছিল। সে কারণে আদাবরে আমার বাসায় নিয়ে আসি। এর মধ্যেই তারা তিন জন বাসা থেকে কাউকে কিছু না বলে বেরিয়ে যায়। তিন ভাগ্নিই টিকটকে আসক্ত ছিল। টিকটকের মাধ্যমে কারও মাধ্যমে ওরা প্ররোচিত হয়ে থাকতে পারে।
সাজেদা নওরীন বলেন, বাসা থেকে বের হয়ে যাওয়ার সময় তারা বই-খাতা, পরীক্ষার অ্যাডমিট কার্ড, রেজিস্ট্রেশন কার্ডসহ সবকিছু নিয়ে গেছে। ওরা নিরাপদে ফিরুক কিংবা ফিরিয়ে আনা হোক, সেটাই আমার অনুরোধ।
- দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট
- বায়ুদূষণের শীর্ষে দিল্লি, ঢাকার অবস্থান দ্বিতীয়
- আচরণবিধি লঙ্ঘন: চাঁ.গঞ্জে দুইটি তোরণ ভেঙে দিল প্রশাসন
- নির্বাচিত হলে ৫ বছর আপনাদের পাহারা দেব: রুমিন ফারহানা
- আজ থেকে দুই দিন নারায়ণগঞ্জ–মুন্সিগঞ্জে গ্যাসের তীব্র স্বল্পচাপ
- ভোটের দিন মেট্রোরেল চলবে
- রাস্তায় ময়লার পাহাড়, কোথায় বর্জ্য ব্যবস্থাপনা?
- ফেসবুক বুস্টিং ও ডিজিটাল প্রচারণার হিসাব দিতে হবে নির্বাচন কমিশনে
- সুষ্ঠু পরিকল্পনায় সব সমস্যার সমাধান সম্ভব :ডা. জুবাইদা
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- সমঅধিকার প্রতিষ্ঠা করাই বিএনপির লক্ষ্য: ডা. জুবাইদা
- ২০৩০ সালের মধ্যে ৫৪ লাখ শিশুর মৃত্যুঝুঁকি: গবেষণা সতর্কবার্তা
- ৯ তলা থেকে লাফ দিয়ে ৩ বোনের আত্মহত্যা
- নেপালকে ৪-০ গোলে উড়িয়ে ফাইনালে বাংলাদেশ
- কবির বিদায় এবং একজন রিপোর্টারের স্মৃতি
- শিশু-কিশোরদের জন্য কতটা নিরাপদ ডিজিটাল দুনিয়া?
- আজ বুধবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- আজ ‘খুবই অস্বাস্থ্যকর’ ঢাকার বায়ু
- গাজা গণহত্যা: ফ্রান্সে দুই ইসরায়েলি নারীর গ্রেপ্তারি পরোয়ানা
- রাজধানীতে গাছে গাছে আমের মুকুল
- সোশ্যাল মিডিয়ায় নিষেধাজ্ঞা আনছে স্পেন-গ্রিস
- ফেসবুক ও জিমেইলের ১৪৯ মিলিয়নের বেশি তথ্য ফাঁস
- ঢাকার আবহাওয়া আজ আংশিক মেঘলা থাকবে
- কারাবাও কাপ: চেলসিকে ফের হারিয়ে ফাইনালে আর্সেনাল
- তারেক রহমানের উদ্দেশে বিদিশার খোলা চিঠি











