টিকা না নিলে চাকরি থাকবে না গুগল কর্মীদের
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ১৫ ডিসেম্বর ২০২১ বুধবার
ফাইল ছবি
করোনাভাইরাস প্রতিরোধে টিকা না নেওয়া কর্মীদের বরখাস্ত করার ঘোষণা দিয়েছে ইন্টারনেটের সবচেয়ে পরিচিত ও বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। করোনা টিকা গ্রহণে অনিচ্ছুক হলে সর্বশেষ পদক্ষেপ হিসেবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
গুগলের অভ্যন্তরীণ নথির বরাত দিয়ে মঙ্গলবার (১৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, করোনা টিকা দেওয়ার নিয়ম অনুসরণ না করলে শেষ পর্যন্ত কর্মীদের চাকরিচ্যুত করতে পারে গুগল।
প্রতিবেদন অনুযায়ী, গুগল নেতৃত্বের প্রচারিত একটি মোমোতে গত ৩ ডিসেম্বর পর্যন্ত সংস্থার কর্মীদের টিকা দেওয়ার অবস্থা ঘোষণা করতে এবং প্রমাণ দেখাতে নথি আপলোড করতে নির্দেশনা দেওয়া হয়। এছাড়া মেডিকেল বা ধর্মীয় কারণে টিকা গ্রহণে অপারগ হলে অব্যাহতির জন্যও সেসময় আবেদন করতে বলা হয়।
সিএনবিসি বলছে, গুগল জানিয়েছিল- যেসব কর্মী তাদের টিকা দেওয়ার অবস্থা ঘোষণা করেনি বা প্রমাণ দেখাতে নথি আপলোড করেনি; ওই তারিখের পরে সেসব কর্মীদের সঙ্গে যোগাযোগ করা হবে। এমনকি যাদের টিকা গ্রহণে অব্যাহতির আবেদনও গ্রাহ্য হয়নি তাদের সঙ্গেও যোগাযোগ করা হবে।
যে কর্মচারীরা ১৮ জানুয়ারির মধ্যে টিকা দেওয়ার নিয়মগুলো পালন করবে না তাদেরকে পরবর্তী ৩০ দিনের জন্য ‘বেতনসহ প্রশাসনিক ছুটিতে’ পাঠাবে গুগল। এতেও কাজ না হলে এরপরের ছয় মাস পর্যন্ত টিকা না নেওয়া কর্মীদের ‘অবৈতনিক ব্যক্তিগত ছুটিতে’ রাখা হবে এবং এরপর সর্বশেষ পদক্ষেপ হিসেবে চাকরিচ্যুত করা হবে।
এ বিষয়ে জানতে বার্তাসংস্থা রয়টার্সের পক্ষ থেকে গুগলের সঙ্গে যোগাযোগ করা হলে সংস্থাটি সরাসরি সিএনবিসি’র প্রতিবেদন নিয়ে কোনো মন্তব্য করেনি। তবে সংস্থাটির ভাষ্য, ‘আমাদের কর্মীদের মধ্যে যারা টিকা পেতে পারেন তাদের সাহায্য করার জন্য সম্ভাব্য সবকিছু করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে আমরা দৃঢ়ভাবে আমাদের টিকা নীতি মেনে চলবো।’
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা







