টিকা না নিলে দোকানপাট বন্ধ: মেয়র আতিকুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২ শুক্রবার
ফাইল ছবি
রাজধানীর দক্ষিণখানের মোল্লারটেক এলাকার ঢাকা স্ট্যান্ডার্ড স্কুল। গণটিকা কার্যক্রমের আওতায় এখানে টিকা দেওয়া হচ্ছে— এমন খবরে সকাল থেকেই নারী-পুরুষের দীর্ঘ লাইন। লাইনে দাঁড়ানো কেউ আগে করোনাভাইরাসের টিকা নেননি। দীর্ঘ লাইনে দাঁড়ানো অনেকের জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদই নেই। তবুও তারা টিকা নিতে পারবেন— এমনটাই জানানো হয়েছে।
এই টিকা কেন্দ্রসহ আশপাশের কেন্দ্র পরিদর্শনে আসবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম— এমন খবরে এই কেন্দ্রে সাজসাজ রব। টিকা নিতে আসা মানুষ ও উৎসুক জনতার ভিড় আগে থেকেই ছিল। সরেজমিনে দেখা গেল, কেন্দ্রের পাশে রাখা আছে দুটি খোলা ট্রাক। এই ট্রাকে বাদ্যযন্ত্রের তালে তালে করোনার টিকা নিয়ে গাই পরিবেশন করছেন হলুদ পোশাক পরা বাউলরা। তাই গাইছেন, মহামারি করোনাভাইরাস ভাইরে সহজে যাবে না— সব মানুষ টিকা নিলে করোনা আমাদের হবে না।
বেলা সাড়ে ১১টা নাগাদ টিকা কেন্দ্রে আসেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গান পরিবেশন করা বাউলদের সেই খোলা ট্রাকে মেয়র উঠে পড়লেন। মাইক হাতে নিয়ে তিনি বলেন, যারা টিকা নেবেন না তাদের দোকানপাট বন্ধ হয়ে যাবে। আমরা আগামী ১ মার্চ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব। এর আগে যারা টিকা নেবেন না তাদের ট্রেড লাইসেন্স এবং দোকানপাট বন্ধ করে দেওয়া হবে। সিটি করপোরেশনের কোনো সেবা তারা পাবেন না। আপনি নিজে টিকা নিন, অন্যদেরও টিকা নিতে বলুন। নো টিকা, নো সার্ভিস।
আতিকুল ইসলাম বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ৬০ শতাংশ মানুষকে টিকা দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য শতভাগ মানুষকে টিকার আওতায় আনা। ছুটির দিনেও ডিএনসিসির সব কেন্দ্রে আমরা টিকা কার্যক্রমের জন্য খোলা রেখেছি। আগামীকাল (শনিবার) ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪৮৬টি কেন্দ্রে একযোগে টিকা প্রদান করা হবে। টিকা নিতে কোনো টাকা লাগে না, শুধু দরকার আপনার সদিচ্ছা। প্রধানমন্ত্রীর উপহার টিকা হবে সবার।
ডিএনসিসি মেয়র আরও বলেন, আপনি নিজে টিকা নিন এবং আপনার কর্মচারী, দারোয়ান, বুয়া, ড্রাইভার সবাইকে টিকা নিতে বলুন। যাদের জাতীয় পরিচয়পত্র কিংবা জন্মনিবন্ধন নেই তারাও টিকা নিতে পারবেন। শুধুমাত্র আপনার মোবাইল নম্বর দিয়েই কোনো সমস্যা ছাড়াই আপনি টিকা নিতে পারবেন। সবাইকে টিকা নিতে হবে, কেউ টিকা নেবেন কেউ নেবেন না, তা হবে না।
নতুন ওয়ার্ডগুলোর উন্নয়নের দিক তুলে ধরে মেয়র আতিকুল ইসলাম বলেন, আগামী ৬ মার্চ গণভবন থেকে আমাদের প্রধানমন্ত্রী নতুন এসব ওয়ার্ডগুলোর রাস্তার কাজের উদ্বোধন করবেন। ফলে টিকাও হবে রাস্তাও হবে, সুন্দর একটি নগরী হবে আপনাদের জন্য।
এ সময় স্থানীয় কাউন্সিলরগণসহ ঢাকা উত্তর সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে


