ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ৫:৩৮:৫৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্য প্রেমিককে ছুরিকাঘাতে হত্যা, কিশোরী গ্রেপ্তার ইরান যুদ্ধে ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ: নিউজার্সির গভর্নর ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ১৫০০

টিকা নিলে নারীর দাড়ি, পুরুষের হতে পারে নারীকণ্ঠ: বলসোনারো

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:৩৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২০ শনিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

মহামারি করোনাভাইরাসের টিকা নিয়ে বিদ্রূপ করলেন ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারো। ফাইজার-বায়োএনটেকের টিকা নিলে নারীর দাড়ি আর পুরুষের নারীকণ্ঠ হবে অথবা মানুষ কুমিরে রূপান্তরিত হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

করোনা মহামারির শুরু থেকেই এ ভাইরাসকে গুরুত্ব দেননি বলসোনারো। তিনি এটিকে সামান্য ফ্লু (সাধারণ জ্বর-সর্দি) বলে আখ্যায়িত করেছিলেন। পরবর্তীতে তিনি নিজেও করোনায় আক্রান্ত হন। এ মহামারির টিকা তিনি নেবেন না বলে জানিয়েছেন।

এএফপি’র খবরে আরও বলা হয়, বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বলসোনারো বলেন, ফাইজারের টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার কোনও দায় আমরা নেব না। যদি তুমি কুমিরে রূপান্তরিত হও, তাহলে সেটা তোমার সমস্যা।

ব্রাজিলে কয়েক সপ্তাহ ধরে এই টিকা নিয়ে পরীক্ষা চলেছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে এ টিকার ব্যবহার শুরু হয়েছে।

বলসোনারো আরও বলেন, যদি তুমি অতিমানব হয়ে যাও, যদি নারীর দাড়ি গজায় অথবা পুরুষের কণ্ঠ নারীকণ্ঠে বদলায় তাহলে কিছু করার থাকবে না।

-জেডসি