টিকা নেওয়ার আধঘণ্টা পর গৃহবধূর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২৭ পিএম, ৭ নভেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় করোনাভাইরাসের টিকা নেওয়ার আধঘণ্টা পর হোসনা আক্তার (২৯) নামে এক গৃহবধূর মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার (৬ নভেম্বর) দুপুরে উপজেলার মানিকপুর ইউনিয়নের বাহেরচর কমিউনিটি ক্লিনিকে এ ঘটনা ঘটে। মৃত হোসনা ওই ইউনিয়নের কল্যাণপুর গ্রামের মাসুম মিয়ার স্ত্রী। তার স্বামী বর্তমানে সৌদি আরবে আছেন।
স্থানীয় ও হোসনার পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল শনিবার দুপুর ১২টায় করোনা টিকার প্রথম ডোজ নিতে বাহেরচর কমিউনিটি ক্লিনিকে যান হোসনা। ক্লিনিকের দায়িত্বরত হেলথ কেয়ার প্রোভাইডার মতিউর রহমান টিকার প্রথম ডোজ দেন হোসনাকে।
টিকা নেওয়ার কিছুক্ষণ পরই তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হোসনার মা শামসুন্নাহার বেগম জানিয়েছেন, টিকা দেওয়ার পরই হোসনা অসুস্থ হয়ে পড়ে। পরে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রঞ্জন বর্মণ জানিয়েছেন, একই জায়গায় থেকে হোসনাসহ পাঁচজন টিকা নিয়েছেন। বাকিরা সুস্থ আছেন। তাদের কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দেয়নি। হোসনার এলার্জিজনিত সমস্যা ও নিম্নরক্তচাপের রোগী ছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বলেন, হোসনার শারীরিক সমস্যা ছিল বলে জানতে পেরেছি। সরেজমিন গিয়ে ঘটনা তদন্ত করে বিস্তারিত জানা যাবে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



