টিকার আওতায় দেশের ৭৩ শতাংশ মানুষ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ‘একদিনে রেকর্ড এক কোটি ২০ লাখ মানুষকে টিকা দিতে পেরেছি, এটি আমাদের টার্গেটের প্রায় শতভাগ।’
তিনি বলেন, ‘বিশেষ টিকা ক্যাম্পেইনের মাধ্যমে ২৬ ফেব্রুয়ারি টিকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ মানুষকে। সবমিলিয়ে দেশের মোট জনসংখ্যার ৭৩ শতাংশ মানুষকে টিকার আওতায় আনা হয়েছে।’
রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ৪২তম বিসিএস স্বাস্থ্য ক্যাডারে নিয়োগ পাওয়া চিকিৎসকদের সংবর্ধনা এবং অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার টার্গেট প্রায় শতভাগ পূরণ করতে পেরেছি। সাধারণ মানুষের আগ্রহের কারণে টিকা কর্মসূচির সময়সীমা আরও দুদিন বাড়ানো হয়েছে।’
মন্ত্রী বলেন, ‘করোনার সার্বিক নিয়ন্ত্রণে সাউথইস্ট এশিয়ার মধ্যে বাংলাদেশ প্রথম হয়েছে। এ সফলতার দাবিদার সবাই। এর পেছনে অনেকে নিরলসভাবে কাজ করেছেন, এখনও করছেন। প্রতিটি সরকারি হাসপাতালে ২০টি করে শয্যা করোনার জন্য আলাদা করা হয়েছে। ল্যাব, অক্সিজেন প্ল্যান্ট স্থাপনসহ টেলিমেডিসিন সেবার ব্যবস্থাও করা হয়েছে।’
জাহিদ মালেক বলেন, ‘দেশে এখন পর্যন্ত সর্বমোট ২০ কোটি ৬০ লাখ ডোজ টিকা দেওয়া হয়েছে। যার মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১২ কোটির বেশি এবং দ্বিতীয় ডোজ ৮ কোটি বেশি মানুষকে দেওয়া হয়েছে।’
আমাদের জনগণ আগ্রহের সাথে টিকা নিয়েছেন, যে কারণে আমরা করোনা মোকাবিলা করতে পেরেছি বলেও জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
এদিকে, স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে- শনিবার (২৬ ফেব্রুয়ারি) পর্যন্ত ১২ কোটি ৭ লাখের বেশি মানুষকে করোনার প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা দেওয়ার ক্ষেত্রে এটি একটি মাইলফলক।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান



