ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৮:১০:১১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

টিকার এসএমএস পেতে ধৈর্য ধরুন: স্বাস্থ্য অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:১২ পিএম, ২৪ অক্টোবর ২০২১ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

করোনার টিকার জন্য নিবন্ধন করেও যারা এখনও এসএমএস পাননি, তাদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

রোববার (২৪ অক্টোবর) অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম বলেছেন, টিকার জন্য রেজিস্ট্রেশন করার পরও যাদের এখনও এসএমএস আসেনি তাদের ধৈর্যসহ অপেক্ষা করতে হবে।


নাজমুল ইসলাম বলেন, করোনাভাইরাসের টিকা নিতে সারা দেশে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন, ৫ কোটি ৫২ লাখেরও বেশি মানুষ। এর মধ্যে ২ কোটির বেশি মানুষ ২ ডোজ টিকা সম্পন্ন করেছেন। যাদের নিবন্ধন হয়েছে, এসএমএস এসেছে, তারা অবশ্যই যথা সময়ে টিকা গ্রহণ করবেন।

করোনা থেকে রক্ষা পেতে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধির কোনও বিকল্প নেই উল্লেখ করে অধ্যাপক নাজমুল বলেন, স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি আমরা যেন টিকাকেন্দ্রগুলোতে অযথা ভিড় না করি।  যারা টিকা নিতে যান, তাদের যেন আমরা অসুবিধার কারণ না হই।

সংক্রমণের হার নিম্নগতি, এটি অত্যন্ত আশাব্যঞ্জক সংবাদ হলেও এতে আত্মতুষ্টির কোনও কারণ নেই উল্লেখ করে তিনি বলেন, আমাদের অবশ্যই জনস্বার্থ রক্ষায় সচেতন হতে হবে এবং দায়িত্বপূর্ণ আচরণ করতে হবে।  যতক্ষণ পর্যন্ত শতভাগ ভ্যাকসিন হাতে না পাওয়া যায় ততক্ষণ পর্যন্ত প্রচলিত সবরকমের স্বাস্থ্যবিধি মেনে চলতেই হবে। যারা টিকা গ্রহণ করেছেন তাদের বেলাতেও একইরকম স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই।