ঢাকা, বৃহস্পতিবার ২৯, অক্টোবর ২০২৬ ৯:০১:৪৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাজাখস্তানকে হারিয়ে বাংলাদেশের মেয়েদের স্বর্ণ জয় নারী ও শিশুদের কল্যাণে ইউনিসেফের সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় সরকার শনিবার এইচএসসির ফল প্রকাশ: অনলাইনে জানবেন যেভাবে ঢামেক চত্বরে অ্যাম্বুলেন্স ধর্মঘট, রোগী-স্বজনদের ভোগান্তি ৬৩০ কোটি ডলার জাপানি বিনিয়োগ নিয়ে আলোচনা: প্রধানমন্ত্রী ভারতে তাণ্ডব চালিয়ে বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’

টিসিবির ট্রাক গ্রাম পর্যায়েও নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ১৩ মার্চ ২০২২ রবিবার

ফাইল ছবি

ফাইল ছবি

টিসিবির ট্রাক গ্রাম পর্যায়েও নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রোববার (১৩ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে সরকারের শীর্ষ পর্যায়ের জরুরি বৈঠক শেষে এ তথ্য জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘রমজানে নিত্যপণ্যর মূল্য সহনীয় রাখতে ওএমএস কার্যক্রম বাড়ানো হবে। আন্তর্জাতিক বাজারে ভোজ‌্য তেলের দাম বাড়ায় দেশের বাজারে প্রভাব পড়েছে।’


তিনি আরও বলেন, ‘রমজানে ইলেকট্রিক সাপ্লাই সঠিক রাখতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারণ ডিজেল এর ঘাটতি হতে পারে, গ্যাস এর ঘাটতি হতে পারে।’


স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উক্ত বৈঠকে কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ উপস্থিত ছিলেন।