টিসিবির ট্রাকসেলে ক্রেতার উপচে পড়া ভিড়
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগ্রহিত।
রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করেছে টিসিবি। স্বল্পদামে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে রমজানের প্রথম দিনেই টিসিবির ট্রাকসেলে ভিড় জমিয়েছে ক্রেতারা। যদিও পণ্য কিনতে এসে হয়রানির অভিযোগ করেছেন কেউ কেউ। তবে চাহিদার তুলনায় পণ্য স্বল্পতা ও বিশৃঙ্খলাকে দুষছেন বিক্রেতারা।
রমজান এলেই নিত্যপণ্যের বাজারে দামের সঙ্গে আর্থিক সঙ্গতির হিসাব মেলাতে চাপে পড়তে হয় ক্রেতাকে। বিশেষ করে নিম্ন আয়ের মানুষের বেড়ে যায় জীবনযাত্রার ব্যয়। তাদের কথা ভেবেই স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি করছে রাষ্ট্রয়াত্ব প্রতিষ্ঠান টিসিবি। সাধারণ বাজারদরের চেয়ে পণ্যের দাম কিছুটা সুলভ হওয়ায় দীর্ঘ সারি দেখা যায় ট্রাক সেলগুলোতে। চাহিদার তুলনায় যোগান কম হলেও টিসিবির এ পণ্য নিম্ন আয়ের মানুষের অন্যতম ভরসা।
ক্রেতারা জানান, বাজারমূল্যের থেকে কম মূল্যে পণ্য পাওয়া যায় এখানে, ফলে সুবিধা পান তারা। তেল বাজারে ১৮০ টাকা লিটার আর এখানে ১১৫ টাকা লিটার পাওয়া যাচ্ছে।
এসব পণ্য নিতে এসে দীর্ঘ অপেক্ষায় থাকতে হয় ভোক্তাদের। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারা যথাযথ নিয়ম অনুসরণ না করায় লাইনে দাঁড়িয়েও পণ্য পাচ্ছে না অনেকে।
ক্রেতারা জানান, লাইনে অনেক বিশৃঙ্খলা রয়েছে, কেউ এখানে এসে নিয়ম মানে না। ফলে অনেক সময় পণ্য ছাড়াই বাড়ি ফিরতে হচ্ছে তাদের।
যদিও টিসিবির ট্রাক সেলারদের পাল্টা অভিযোগ ক্রেতাদের দিকে। আবার পণ্য স্বল্পতার কারণে চাহিদা মেটানো সম্ভব হচ্ছে না বলে দাবি তাদের।
বিক্রেতারা জানান, তারা লাইনে দাঁড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে ফলে মাল দেয়া অসম্ভব হচ্ছে তাদের। আবার এখানে রয়েছে চাহিদার তুলনায় পণ্যরও সংকট।
পুরো রমজান মাস জুড়েই চলবে টিসিবির নিয়মিত ট্রাকসেল কার্যক্রম। এ কার্যক্রমে চিনি, ডাল, তেল, ছোলা ও খেজুরসহ পাঁচটি প্যাকেজ পাচ্ছে ক্রেতারা।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন







