টুইঙ্কলের বিষয়ে যা বললেন অক্ষয়
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ এএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার
ছবি: সংগৃহীত
বলিউডের অন্যতম তারকাজুটি অক্ষয় কুমার ও টুইঙ্কল খান্না। দুই দশকেরও বেশি সময়ের দাম্পত্য জীবনে তাদের খুনসুটি বরাবরই চর্চায় থাকে। তবে এবার স্ত্রী টুইঙ্কলের রাগ করার এক অদ্ভুত অভ্যাসের কথা ফাঁস করেছেন অক্ষয়। সম্প্রতি অক্ষয় কুমারের সঞ্চালনায় ছোটপর্দায় ফিরছে জনপ্রিয় শো ‘দ্য হুইলস অফ ফরচুন’।
সেই শো-র একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন বলিউডের অন্যতম প্রিয় দম্পতি রীতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা। সেখানেই আড্ডার ছলে বেরিয়ে আসে অক্ষয়-টুইঙ্কলের অন্দরমহলের অজানা এক তথ্য।
অনুষ্ঠানে অক্ষয় যখন রীতেশের কাছে তাদের সম্পর্কের বয়স জানতে চান, রীতেশ জানান, ১০ বছরের প্রেম আর ১৪ বছরের সংসার মিলিয়ে তারা ২৪ বছর ধরে একসঙ্গে আছেন। তখন অক্ষয় হাসিমুখে পালটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, এই হিসেবে তিনি রীতেশের সিনিয়র। কারণ, অক্ষয় ও টুইঙ্কলের বিয়ের বয়সই এখন ২৫ বছর।
কথায় কথায় ওঠে দাম্পত্য কলহের প্রসঙ্গ। অক্ষয় ফাঁস করেন, টুইঙ্কল রেগে গেলে সাধারণত চিৎকার-চেঁচামেচি করেন না। অক্ষয় হাসতে হাসতে বলেন, ‘আমার স্ত্রী একটু আলাদা। আমি কখন বুঝতে পারি যে ও আমার ওপর রেগে আছে জানেন? যখন আমি দিনশেষে ঘুমাতে যাই! আমি বিছানায় গিয়ে দেখি আমার দিকটা পুরো ভেজা। কারণ ও আমার ওপর রাগ করে বিছানার সেই অংশে পানি ঢেলে দেয়।’
অক্ষয়ের এই স্বীকারোক্তি শুনে রীতেশ ও জেনেলিয়া হাসিতে ফেটে পড়েন। উপস্থিত দর্শকরাও বেশ মজা পান ‘খিলাড়ি’র এই অসহায়ত্বের কথা শুনে। নেটিজেনরা বলছেন, পর্দার সুপারহিরো হলেও সাধারণ স্বামীর মতোই স্ত্রীর শাসনের কাছে নতিস্বীকার করতে হয় অক্ষয়কে।
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো







