ঢাকা, শনিবার ২৭, জুন ২০২৬ ২৩:২৩:১২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ. লীগের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:৩৫ পিএম, ১০ জানুয়ারি ২০২০ শুক্রবার

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ. লীগের শ্রদ্ধা

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে আ. লীগের শ্রদ্ধা

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

এরপর টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানানো হয়। এছাড়া আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠন,বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সকাল ১০টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তারা। পরে বঙ্গবন্ধু ও ৭৫-এর ১৫ আগস্ট তার পরিবারের শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন তারা।

এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী এমদাদুল হক, সাধারণ সম্পাদক মাহবুব আলী খান, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার খায়েরসহ রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।