টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে আছে বাইগার নদী ও হিজল গাছ
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:১৩ পিএম, ১৪ আগস্ট ২০২১ শনিবার
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর স্মৃতি নিয়ে আছে বাইগার নদী ও হিজল গাছ
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যার জন্ম না হলে পৃথিবীর মানচিত্রে স্থান পেত না লাল সবুজের স্বাধীন বাংলাদেশ। ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে স্বপরিবারের হত্যা করা হয়। নেমে আসে শোকের জোয়ার, এ শোক যেন বাঙ্গালী জাতির মনে চিরদিনের।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পৈত্রিক বাড়ির পিছন দিয়ে বয়ে যাচ্ছে বাইগার নদী। আর খালের পাশে এখনো দাঁড়িয়ে আছে হিজল গাছ। বঙ্গবন্ধুর গোসল আর সময় কাটানোর অনেক স্মৃতি বয়ে বেড়াছে বাইগার নদী ও হিজল গাছটি। কিন্তু শুধু নেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গলী বঙ্গবন্ধু। হিজল গাছটি এখনও বঙ্গবন্ধুর অপেক্ষায় যেন দাঁড়িয়ে আছে।
১৯২০ সালের ১৭ মার্চ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ছোট বেলা মা বাবা আদর করে ডাকতেন খোকা নামে।
দূরন্তপানায় তিনি ছিলেন সবার থেকে অনন্য। বাড়ির পিছন দিক দিয়ে বয়ে যাওয়া বাইগার নদীতে করতেন গোসল করতেন খোকা। সাথে থাকতেন সমবয়সীরা। দূরন্তপনায় যেন হার মেনে যেত নদীর স্রোতও। এ থেকে বাদ পরতো না হিজল গাছটিও।
সমবয়সীদের সাথে নিয়ে গাছে উঠে করতেন লাফালাফি।
বড় হয়ে রাজনৈতিক জীবনের ব্যস্তার মাঝেও টুঙ্গিপাড়ায় আসলে বিভিন্ন কাজের জন্য এখান থেকেই নৌকায় বের হতেন বঙ্গবন্ধু। এলাকার মানুষ আর বন্ধুদের সাথে সময় কাটাতেন এখানেই। বঙ্গবন্ধু না থাকলেও সেই বাঘিয়ার নদী আর হিজল গাছটি আজও নানা স্মৃতির সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে।
শুধু বঙ্গবন্ধুই নয় এ নদীতে (বর্তমানে বাধানো ঘাট) তার বড় কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ছোট কন্যা শেখ রেহানাও আসতেন ছোট বেলায়।
বঙ্গবন্ধুর স্মৃতি ধরে রাখতে বঙ্গবন্ধুর বাড়ির পার্শ্ববর্তী নদীর পাড় ও হিজল গাছের চারপাশ বাঁধাই করা হয়েছে। প্রতিদিনই জাতির জনকের স্মৃতিবিজরিত হিজল তলাসহ নদীটি পরিদর্শনে আসেন শত শত বঙ্গবন্ধুপ্রেমী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নানা বয়সের দর্শনার্থীরা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে আসেন।
বঙ্গবন্ধুর স্মৃতি বিজড়িত সেই নদীর পাড় ও হিজল গাছটি দাঁড়িয়ে আছে এখনো। নানা স্মৃতি বহন করে বছরের পর পর আপেক্ষায় রয়েছে বঙ্গবন্ধুর। কিন্তু নেই বঙ্গবন্ধু, আছে শুধু তার স্মৃতি।
দর্শনার্থীরা জানান, স্বাধীন বাংলাদেশের স্থাপতি বঙ্গবন্ধুকে দেখিনি, কিন্তু টুঙ্গিপাড়ায় তার অনেক স্মৃতি রয়েছে। তাই এখানে এসে বঙ্গবন্ধুর আদি পৈতৃক বাড়ি, ছেলেবেলার খেলার মাঠ, বঙ্গবন্ধুর প্রিয় বালিশা আমগাছ, হিজলতলাসহ বিভিন্ন স্মৃতি ঘুরে ঘুরে দেখছি। যতই দেখছি ততই অন্যরকম একটা অনুভূতি উপলব্ধি করছি।
এলাকাবাসী আবু তাহের (৬৫), শেখ লুৎফর (৫৯) জানান, বাপ দাদাদের কাছে শুনেছি ছোট বেলায় বঙ্গবন্ধু এ নদীতে গোসল করতেন। সাথে সমবয়সীরা। এসময় তিনি এ হিজল গাছে উছে নদীতে ঝাঁপিয়ে পড়তেন।
টুঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বন্ধু সৈয়দ নূরুল হুদা মানিকের ছেলে সৈয়দ নজরুল ইসলাম বলেন, টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশেই বয়ে যাওয়া বাইগার ছোট নদী এবং ঘাটের হিজল গাছটি অনেক স্মৃতি বহন করছে। যে হিজল গাছের নিচে নদীর ঘাটে বঙ্গবন্ধু গোসল করতেন। সেই হিজল গাছটি এখনো দাঁড়িয়ে আছে।
বঙ্গবন্ধু পরিবারের সদস্য ও টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, বঙ্গবন্ধু ছোটবেলায় ছিল চঞ্চল প্রতিকৃতির। কিন্তু মানুষের দু:খ কষ্ট সইতে পারতেন না। সমবয়সীদের সাথে এ নদীতে গোসল করতেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর স্মৃতি আর পদচিহ্ন ধরে রাখার জন্য বাইগার নদীর পাড় ও হিজল গাছের চারপাশ বাঁধাই করে সংরক্ষণ করা হয়েছে। যাতে বঙ্গবন্ধু প্রেমীরা বঙ্গবন্ধুর ছোটবেলা স্মৃতি দেখতে পারেন।
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন


