ঢাকা, শুক্রবার ০৬, নভেম্বর ২০২৬ ৭:০৫:০৫ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
নাসিরের মামলায় আত্মসমর্পণ, জামিন পেলেন পরীমনি নীল ঝড়ে ধরাশায়ী ট্রাম্পের শিবির ঢাকা ও আশপাশের বিভিন্ন শিল্পাঞ্চলে ৩৩ প্লাটুন বিজিবি মোতায়েন স্বর্ণের দামে ফের বড় লাফ মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ৮ শতাধিক পর্যটক নিয়ে সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হলেন ডেমোক্র্যাট কেইশা

টুঙ্গীপাড়া থেকে ঢাকার পথে শেখ হাসিনা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৯ এএম, ১৩ ডিসেম্বর ২০১৮ বৃহস্পতিবার

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার শুরু করার পর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গোপালগঞ্জের টুঙ্গীপাড়া থেকে অাজ বৃহস্পতিবার সকালে ঢাকার পথে রওনা হয়েছেন।

টুঙ্গীপাড়ার থেকে ঢাকা ফেরার পথে বৃহস্পতিবার ফরিদপুরের ভাঙ্গার মোড়, ফরিদপুরের মোড়, রাজবাড়ী রাস্তারমোড় (রাজবাড়ী জেলা), আরোয়া ইউনিয়ন, পাটুরিয়া, মানিকগঞ্জ পৌরসভা, রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ (ধামরাই) ও সাভারের জালেশ্বর মৌজার ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী পথসভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। রাজবাড়ীবাসীর দীর্ঘদিনের স্বপ্ন দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মাসেতু নির্মাণ, পদ্মানদীর ভয়াবহ ভাঙন থেকে রাজবাড়ীকে রক্ষাসহ বিভিন্ন দাবি আরো জোড়ালো হয়ে উঠেছে।

এর আগে বুধবার সকাল সাড়ে ৮টার দিকে গণভবন থেকে সড়ক পথে টুঙ্গীপাড়ার উদ্দেশে রওনা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টুঙ্গীপাড়ায় জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারতের পর তিনি তার নির্বাচনী প্রচারণা শুরু করেন। বিকালে শেখ লুৎফর রহমান সরকারি ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।