টেইলর সুইফটের নতুন অ্যালবাম প্রচারণায় এআই বিতর্ক
বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৯ এএম, ৮ অক্টোবর ২০২৫ বুধবার
ছবি: সংগৃহীত
নিজের নতুন অ্যালবাম ‘দ্য লাইফ অব আ শোগার্ল’ প্রকাশের আগে অনলাইন প্রচারণায় ব্যবহৃত ভিডিওগুলো নিয়ে এবার বিতর্কে জড়ালেন মার্কিন পপ তারকা টেইলর সুইফ্ট। ফ্যানরা অভিযোগ তুলেছেন, গুগলের সঙ্গে যৌথভাবে করা এই প্রচারণার ভিডিওগুলো আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি দিয়ে তৈরি।
এই প্রচারণায় ভক্তদের একটি অনলাইন স্ক্যাভেঞ্জার হান্ট বা ধাঁধার খেলায় অংশ নিতে বলা হয়। গুগলে “Taylor Swift” লিখে সার্চ দিলে দেখা যায় রহস্যময় বার্তা। যেমন- 12 cities, 12 doors, 1 video to unlock. এরপর ভক্তদের কাজ ছিল ১২টি শহরের অবস্থান বের করে সেসব স্থানে থাকা দরজা বা কিউআর কোড স্ক্যান করা। এতে পাওয়া যেত ১২টি গোপন ভিডিও। যেগুলোর ক্লু মিলিয়ে ভক্তরা শেষ পর্যন্ত ‘The Fate of Ophelia’ গানের লিরিক ভিডিও আনলক করতে পেরেছেন।
তবে সব আনন্দের মাঝেই শুরু হয় বিতর্ক। অনেক ফ্যানের দাবি, গুগল ও ইউটিউবে প্রকাশিত এই ভিডিওগুলোর কিছু দৃশ্য দেখলে মনে হয় যেন সেগুলো এআই দিয়ে তৈরি। মুখভঙ্গি, দৃশ্যের আলো–ছায়া ও গতিবিধি সবই অস্বাভাবিক লাগছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘ভিডিওগুলোতে বাস্তবতার চেয়ে কম্পিউটার গ্রাফিক্সের ছাপ বেশি।’
গুগল এখনো স্পষ্ট করেনি যে ভিডিওগুলো তাদের নিজস্ব এআই প্রযুক্তি দিয়ে তৈরি কি না। তবে প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এটি হতে পারে গুগলের নতুন ভিডিও জেনারেশন টুল ভিওথ্রি প্রদর্শনের একটি কৌশল। অন্যদিকে ওপেনএআই সম্প্রতি তাদের ভিডিও মডেল সোরা টু উন্মোচন করেছে। যা এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
সৃজনশীল কাজে এআই ব্যবহারের বিষয়টি সাম্প্রতিক বছরগুলোতে শিল্পীদের মধ্যে বিতর্ক তৈরি করেছে। অনেকেই মনে করেন, এআই তাদের সৃজনশীলতা কেড়ে নিচ্ছে এবং অনুমতি ছাড়াই তাদের কাজ ব্যবহার করে নতুন কনটেন্ট তৈরি করছে। সুইফ্ট নিজেও ২০২৪ সালে এমন এক ঘটনার পর এআই নিয়ে সতর্কবার্তা দিয়েছিলেন। সেই সময় সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় তার এআই-তৈরি ছবি ব্যবহার করা হয়। যা তিনি তীব্রভাবে সমালোচনা করেছিলেন।
তবে সুইফ্ট বা গুগলের পক্ষ থেকে এই প্রচারণায় এআই ব্যবহারের বিষয়টি স্বীকার বা অস্বীকার কেউই করেননি। তাদের আগেও যৌথভাবে প্রচারণা চালানোর নজির রয়েছে। তাই এটি পুরোপুরি নতুন কিছু নয়।
বিশ্লেষকেরা বলছেন, ‘টেইলর সুইফ্টের মতো শিল্পীর কাছে বিপুল পরিমাণ অর্থ ও সৃজনশীল সম্পদ থাকায় এআই দিয়ে কাজ করার প্রয়োজন নেই। তাই যদি এআই ব্যবহার করেও থাকেন, তাহলে সেটি হয়তো পরীক্ষামূলক বা গুগলের প্রদর্শনীমূলক উদ্যোগ হতে পারে।’
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- কারামুক্ত হয়ে সরকারকে ধন্যবাদ জানালেন আইভী
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- রামিসা হত্যা মামলা: রায়ের দিন নির্ধারণ হতে পারে আজ
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- সোনা: পৃথিবীর সবচেয়ে কাঙ্ক্ষিত ধাতুর গল্প
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- তৃণমূলের সব সাংগঠনিক কমিটি ভেঙে দিলেন মমতা
- মায়ের মরদেহে পচন, যুগ্ম-সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে
- নারীদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে নিগার-তৃষ্ণার উন্নতি
- এবার বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম
- নিলামে উঠছে পেলের প্রথম বিশ্বকাপ জার্সি
- ইউএনজিএ নির্বাচনে জয় ১৭ কোটি বাংলাদেশির: শামা
- হায় জীবন, মায়ের মরদেহের পাশে পচে যায় মানবিকতা!
- নারী-শিশু নির্যাতন প্রতিরোধে শিগগিরই দেশব্যাপী কর্মসূচি
- ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে
- রামিসা হত্যা মামলা: আত্মপক্ষ সমর্থন শেষ, যুক্তিতর্ক কাল
- এক মামলায় জামিন পেলেন দীপু মনি, ছয়টিতে রুল
- সাগরিকার শেষ সময়ের গোলে সাফের ফাইনালে বাংলাদেশ
- মিরপুরের বৃদ্ধার মৃত্যু: তদন্ত কমিটি চেয়ে রিট
- খানজাহান আলী (রহ:) মাজারের দিঘির কুমিরটি সরিয়ে নেয়া হবে
- সেই বৃদ্ধার ছেলে যুগ্মসচিব আনিসুরকে প্রত্যাহার
- হামে প্রাণ গেল আরো ৭ শিশুর, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো


