টোকিওতে দ্বিতীয় দিন ব্যস্ত সময় পার করেছেন প্রধানমন্ত্রী
বাসস | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪১ এএম, ২৭ এপ্রিল ২০২৩ বৃহস্পতিবার
ছবি: বাসস
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে জাপানে তাঁর চার দিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিন আজ বুধবার একটি ব্যস্ত দিন পার করেছেন।
তিনি বেশ কয়েকটি বৈঠকের মাধ্যমে দিনটি অতিবাহিত করেছেন- যার মধ্যে রয়েছে ইম্পেরিয়াল প্যালেসে জাপানের স¤্রাট নারুহিতোর সাথে সাক্ষাৎ, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সাথে তার কার্যালয়ে বৈঠক। সেখানে তিনি সমঝোতা স্মারক (এমওইউ) বিনিময় প্রত্যক্ষ করেন এবং পরে একটি যৌথ বিবৃতি দেন।
জাপানের পররাষ্ট্রমন্ত্রী ইয়োশিমাসা হায়াশি, বাংলাদেশ-জাপান কমিটি ফর কমার্শিয়াল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের চেয়ারম্যান, জাইকার প্রেসিডেন্ট, জেট্রোর চেয়ারম্যান, বাংলাদেশ ফ্রেন্ডশিপ পার্লামেন্টারি লীগের সভাপতি আকাসাকা প্যালেসে প্রধানমন্ত্রীর সঙ্গে পৃথক সাক্ষাৎ করেন। জাপান সফরকালে প্রধানমন্ত্রী এই প্যালেসেই অবস্থান করছেন।
দ্বিপাক্ষিক আলোচনায় নিরাপত্তা সহযোগিতা, বিনিয়োগ, বর্ধিত বাণিজ্য সম্পর্ক, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সহযোগিতা এবং রোহিঙ্গা বিষয়ে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো প্রাধান্য পায়।
বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা এবং চলমান কোভিড-১৯ মহামারী ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পটভূমিতে এই সফরটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ উভয় দেশ সংকট কাটিয়ে উঠতে বর্ধিত সহযোগিতা নিয়েও আলোচনা করেছে।
এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে তার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা শেখ হাসিনাকে স্বাগত জানান ও তাঁকে বর্ণাঢ্য সংবর্ধনা প্রদান করেন।
জাপানি প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রবেশ হলে গার্ড অব অনারের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গার্ড পরিদর্শন করেন।
এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হয়।
শেখ হাসিনা সেখানে জাপানি প্রধানমন্ত্রীর বাসভবনের লার্জ হলে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা কর্তৃক তাঁর সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দিয়ে সফরের দ্বিতীয় দিন শেষ করেছেন।
শেখ হাসিনা কোভিড-১৯ মহামারী শুরুর আগে ২০১৯ সালে শেষবার সফর করার পর তিন বছর পর এই জাপান সফর করছেন।
এর আগে, বাংলাদেশের প্রধানমন্ত্রী গতকাল (২৫ এপ্রিল) স্থানীয় সময় বিকেল ৪টা ৪৫ মিনিটে টোকিও’র হানেদা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।
প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল সকালে জাপান, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সরকারি সফরে ঢাকা ত্যাগ করেন।
জাপানের বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয় এবং তাঁকে স্ট্যাটিক গার্ড অব অনারও প্রদান করা হয়।
- বিপ্লবী কল্পনা দত্তের প্রয়াণ দিবস আজ
- জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসির কাছে আবেদন
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- আজ রাজধানীর আকাশ মেঘলা থাকতে পারে
- সাবিনাদের সঙ্গে এ কেমন ধরনের আচরণ!
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- জাপানের জাতীয় নির্বাচন আজ, তাকাইচির ভবিষ্যত কি
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়
- ২০২৬ সালের হজের ভিসা দেওয়া শুরু আজ
- জেনে নিন আজকে স্বর্ণের বাজার দর
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- ছোট গল্প: ওরা ঝগড়া ভুলে বন্ধু হলো
- কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব
- সুদানে চলমান সংঘাতে এক মাসে ২০ শিশু নিহত
- বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ
- আজ ঢাকার তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই
- পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে
- আজ থেকে নির্বাচনের মাঠে থাকছেন ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট
- গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
- দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল
- ১২ ফেব্রুয়ারি নির্বাচন: চায়ের কাপে ভোটের উত্তাপ
- বিশ্বে দ্বিতীয় দূষিত শহর ঢাকা, শীর্ষে কায়রো
- শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা
- আমি হুমকিতে টলার মানুষ না: রুমিন ফারহানা
- মা-বোনেরা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, নিরাপত্তা আমরা দিবো: ফখরুল
- উত্তাল হয়ে উঠেছে সূর্য, ধেয়ে আসছে শক্তিশালী সৌরঝড়











