টোকিওতে বাংলাদেশি নারী খুন, স্বামী আটক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:২২ পিএম, ৯ মার্চ ২০১৯ শনিবার
জাপানে ছুরিকাঘাতে প্রবাসী বাংলাদেশি নারী খুনের ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামীকে আটক করেছে পুলিশ। গত শনিবার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বি এম শাহাদাত হোসেন (৫১) নামে ওই ব্যক্তিকে আটক করা হয়।
জাপানের রাজধানী টোকিওর উপকণ্ঠে সায়তামা প্রদেশের মাসুশিগে শহরের এক বাসায় দীর্ঘদিন ধরে থাকতেন বাংলাদেশি দম্পতি শামীমা আক্তার (৪০) ও তার স্বামী বি এম শাহাদাত হোসেন।
পুলিশ কর্মকর্তারা জানান, গত শনিবার শামীমার এক ভাই পুলিশের কাছে অভিযোগ করেন ওই দম্পতিকে তারা খুঁজে পাচ্ছেন না। এরপর পুলিশ তাদের খোঁজে মাঠে নামলে শুক্রবার সন্ধ্যায় সায়তামার ওই বাসা থেকে শামীমার লাশ উদ্ধার করে পুলিশ। আর শাহাদাতকে পাওয়া যায় টোকিওর এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়।
পুলিশ সাংবাদিকদের বলেছে, শাহাদাত গত সোমবার তার স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে আঘাত করে হত্যার পর নিজে ট্রেনের নিচে পড়ে আত্মহত্যার চেষ্টা করেন। এ সময় নিরাপত্তাকর্মীরা উদ্ধার করে তাকে হাসপাতালে পাঠায়। শাহাদাত তার স্ত্রীকে খুন করার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় বাংলাদেশিরা জানিয়েছে, শামীমা টোকিওর ন্যাশনাল সেন্টার ফর গ্লোবাল হেলথ অ্যান্ড মেডিসিন হাসপাতালে এপিডোমলজি বিভাগের প্রধান ছিলেন।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা বিজ্ঞান বিভাগের সাবেক এই ছাত্রী একই প্রতিষ্ঠান থেকেই পিএইচডি ডিগ্রি নিয়ে ২০১১ সালে জাপানের এই প্রতিষ্ঠানে গবেষণা শুরু করেন। আর শাহাদাত বেকার।
- ফ্রান্স বনাম স্পেন: ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল
- ফোল্ডিং আইফোন আনছে অ্যাপল, জানুন দাম ও ফিচার
- সকালে লেবুপানি পানে যে উপকার পওয়া যায়
- বর্ষায় নারীদের যে স্বাস্থ্যঝুঁকি বাড়ে, সুস্থ থাকবেন যেভাবে
- সেই প্রতারণার মামলায় তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি
- বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে নারী নেতৃত্ব
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- বন্যায় প্রাণহানী বেড়ে ৫১, ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ব্যাংককের বারে ভয়াবহ আগুন, প্রাণ গেল ২৭ জনের
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- চট্টগ্রামে পাহাড় ধসে ১৩ জনের প্রাণহানী
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা
- প্রাথমিকের বৃত্তির ফল প্রকাশ, যেভাবে জানা যাবে
- এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা
- মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন সামানজার
- আঝোর বৃষ্টিতে ডুবেছে রাজধানী, দুর্ভোগে নগরবাসী
- আম খেলে কি ওজন বাড়ে?
- সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ কারা
- পদ্মা নদীতে ধরা পড়ল এক মণ ওজনের কাতলা
- কানাডায় গুলিবর্ষণে দুইজন নিহত
- বন্যা-পাহাড়ধসে চট্টগ্রামে ৬ দিনে ৪৩ জনের মৃত্যু
- ঢাকায় বৃষ্টি, জলাবদ্ধতায় জনদুর্ভোগ, কিছু স্কুলে পরীক্ষা বন্ধ
- আগামী ৫ বছরে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী
- ঢাকার বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার, গ্রেফতার ১
- ম্যারাডোনার রেকর্ড ভাঙলেন মেসি
- ১৭ বছর পর রাজধানীতে সর্বোচ্চ বৃষ্টিপাত
- ঢাবির আজকের সব পরীক্ষা স্থগিত, চলবে ক্লাস
- দেশজুড়ে আজও অতিভারী বৃষ্টির শঙ্কা











