ঢাকা, মঙ্গলবার ৩০, জুন ২০২৬ ২৩:৩১:৪৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস, কাল থেকে কার্যকর ক্ষোভে ফুঁসছে ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তরা যুক্তরাষ্ট্রে রেকর্ড ভাঙা তাপদাহ, ঝুঁকিতে ২৫ কোটি নাগরিক টাইব্রেকারে নেদারল্যান্ডসকে বিদায় করে শেষ ষোলোতে মরক্কো টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে প্যারাগুয়ের ইতিহাস জাপানের স্বপ্ন ভেঙে শেষ ষোলোতে ব্রাজিল শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ট্রাকচাপায় সড়কে প্রাণ গেল তরুণীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৫:৪০ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় অজ্ঞাতপরিচয় (২২) এক তরুণী নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার শিয়ালকোল বাজার এলাকায় সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন চারলেন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

শিয়ালকোল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, দুপুরে রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত ওই তরুণীকে সিরাজগঞ্জ থেকে নলকাগামী বালুবাহী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গেলে বিপরীত দিক থেকে আসা মালবাহী অপর একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই তরুণীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ বলেন, খবর পেয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তরুণীর নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

-জেডসি