ট্রাকচাপায় জবি ছাত্রীর মৃত্যু, চালক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৯ এএম, ১৯ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
নোয়াখালীর সোনাইমুড়ীতে ট্রাকের চাপায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রী সাবরিনা নিহত হওয়ার ঘটনায় ট্রাকচালক মো. সাহাব উদ্দিন শিপনকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। শিপন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামের মো. বেল্লালের ছেলে।
শনিবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার কৈশল্যারবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নোয়াখালীর পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ সুপার বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে সোনাইমুড়ী পৌরসভার ৯নং ওয়ার্ডের রামপুর গ্রামের মোল্লা বাড়ির সামনে রাস্তা পারাপারের সময় ইটবোঝাই একটি ট্রাক ধাক্কা দিলে সাবরিনা ঘটনাস্থলেই মারা যান। পরে ঘাতক ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
এদিকে গ্রেপ্তারকৃত ট্রাকচালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার শহীদুল ইসলাম।
পরিবারের সদস্যরা জানান, ঢাকায় বেড়ে ওঠা সাবরিনার গ্রামের বাড়ি সোনাইমুড়ী। কদিন আগে ঢাকা থেকে মা-বাবার সঙ্গে গ্রামের বাড়িতে আসেন। শনিবার দুপুরে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে ঢাকায় ফেরার উদ্দেশে ঘর ছাড়েন সাবরিনা। কিন্তু নিজের এলাকা ছাড়ার আগেই সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তার।
এদিকে এই জবি ছাত্রীর অকালমৃত্যুতে তার পরিবার ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শোকের ছায়া নেমে আসে। সাবরিনার বিদেহী আত্মার শান্তি কামনা ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পরিবার।
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- দেড় হাজার বছরের ইতিহাসের জীবন্ত সাক্ষী আয়া সুফিয়া
- বিক্রির জন্য বাড়িতেই গাঁজা চাষ, গাছসহ নারী আটক
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- ঢাকায় হতে পারে বজ্রসহ বৃষ্টি, ১০ নদীবন্দরে সতর্কতা
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- দেশের ৮ অঞ্চলে রাতে ৬০ কিমি বেগে ঝোড়ো বৃষ্টির আভাস
- ফাইনালে মারামারি: তদন্ত শুরু করল ফিফা
- জামায়াত এমপির ভিডিওকাণ্ড: তদন্ত দাবি তাসনিম জারার
- জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলার পোস্ট
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- সৈকতের নীল জলে মুগ্ধতা ছড়ালেন কেয়া পায়েল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- সাহারা মরুভূমি পাড়ি দেওয়া থেকে ইয়ামাল ও নিকোর বিশ্বজয়
- রাহুল-প্রিয়াঙ্কা আটকের ২ ঘণ্টা পর মুক্ত
- ১৮ বছরেই চলে গেলেন ‘গডজিলা’ তারকা কাইলি
- পুষ্টিগুণে ভরপুর স্বাস্থ্যকর খাবার পটল
- হেনা দাস: অসাম্প্রদায়িক সমাজ গঠনের ইতিহাসে উজ্জ্বল নাম
- সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচের কেজি ২৪০ টাকা ছাড়াল
- তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই
- তনু হত্যা মামলায় আরও দুই সন্দেহভাজনের ডিএনএ সংগ্রহের নির্দেশ
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা






