ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ২:২৫:৫৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

ট্রাকের ধাক্কায় জয়পুরহাটে মা-মেয়ে নিহত

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৭ পিএম, ৩ ডিসেম্বর ২০১৯ মঙ্গলবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

জয়পুরহাটে সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় ভ্যান আরোহী মা ও মেয়ে নিহত হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জলাটুল এলাকায় চাকরিপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

জয়পুরহাট থানার ওসি শাহরিয়ার খান জানান, সকাল ৯টার দিকে উপজেলার জলাটুল এলাকায় চাকরিপাড়া মোড়ে পণ্যবাহী একটি ট্রাক ওই ভ্যানে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ভ্যান আরোহী মা ও মেয়ে মৃত্যু হয়।

ওসি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়ার প্রক্রিয়া চলছে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

-জেডসি