ঢাকা, রবিবার ০১, নভেম্বর ২০২৬ ১৫:০১:০৫ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
মিরপুরে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ মিরপুরে আজও পোশাকশ্রমিকদের অবরোধ ধানখেতে মিলল নারী-পুরুষের অর্ধগলিত মরদেহ অক্টোবরে ডেঙ্গুতে মৃত্যু ১৭৪, চলতি বছরে সর্বোচ্চ ফ্রান্সের পর জার্মানিতেও বিক্ষোভের আগুন, রাজপথে লাখো মানুষ পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেরা

ট্রাম্প পুননির্বাচিত হলে হোয়াইট হাউস ছাড়বেন ইভাঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৪:০৪ পিএম, ২৯ ডিসেম্বর ২০১৯ রবিবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

ডোনাল্ড ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জিতলে হোয়াইট হাউসের পদ ছাড়ার ইঙ্গিত দিয়েছেন ফার্স্ট ডটার ইভাঙ্কা ট্রাম্প।মার্কিন গণমাধ্যম সিবিএসকে দেয়া এক সাক্ষাৎকারে ৩৮ বছর বয়সী এই নারী রাজনীতিকে ‘কম আকর্ষণীয়’ এবং ‘সন্তানরাই তার কাছে সবচেয়ে বেশি অগ্রাধিকার পায়’ মন্তব্য করেছেন বলেও এনডিটিভিতে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।

“আমার সন্তানরা এবং তাদের সুখই সর্বাগ্রে আমাকে সবচেয়ে বেশি তাড়িত করে,” আসন্ন নির্বাচনে বাবা জিতলে ফের তার প্রশাসনে কাজ করবেন কিনা এমন প্রশ্নের জবাবে বলেন ট্রাম্পের উপদেষ্টা ইভাঙ্কা।

সিবিএসের ‘ফেইস দ্য নেশন’ অনুষ্ঠানে তিনি বলেন, “তাদের (সন্তান) দরকারই যেন সবচেয়ে বেশি অগ্রাধিকার পায় সেজন্য আমার সিদ্ধান্ত সবসময়ই দোলাচলের মধ্যে থাকে। এ উত্তরের জন্য তারাই আমাকে সবচেয়ে বেশি তাড়িত করবে।”

বাবার হয়ে প্রচারে দেশের প্রতিটি রাজ্যে ঘুরেছেন জানালেও তার কাজ এখনও ‘শেষ হয়নি’ বলেও মনে করেন ৩৮ বছর বয়সী এ নারী।“আমরা অনেক কিছুই করেছি, যদিও তা যথেষ্ট নয়,” বলেছেন তিনি।

কখনো নির্বাচনে দাঁড়াবেন কিনা, এমন প্রশ্নের জবাবে হোয়াইট হাউসের এ উপদেষ্টা বলেন, “সত্যি বললে, আমার কাছে রাজনীতিকে কম আকর্ষণীয় মনে হয়।”

ইভাঙ্কার পাশাপাশি তার স্বামী জ্যারেড কুশনারও ২০১৭ সাল থেকেই ট্রাম্প প্রশাসনে কাজ করে আসছেন। ২০১৬-র প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারেও রিপাবলিকান শিবিরের হয়ে এ দম্পতির অনবদ্য ভূমিকা ছিল।

-জেডসি