ট্রাম্পের অব্যাহত বাধায় মানুষের মৃত্যু হতে পারে: বাইডেন
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:১৮ পিএম, ১৭ নভেম্বর ২০২০ মঙ্গলবার
ছবি: ইন্টারনেট
যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন এই বলে সতর্ক করেছেন যে, ডোনাল্ড ট্রাম্প তার সম্ভাব্য প্রশাসনের কাজে বাধা প্রদান অব্যাহত রাখলে ‘মানুষের মৃত্যু হতে পারে।’
ডেলাওয়ারে এক ভাষণে তিনি বলেছেন করোনাভাইরাস মহামারি মোকাবেলায় সমন্বয় দরকার। নিজের পরাজয় মানতে ট্রাম্পের অস্বীকৃতিকে ‘চরম দায়িত্বজ্ঞানহীন’ আখ্যায়িত করেছেন মিস্টার বাইডেন।
ওদিকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন ‘এটা কোনো খেলা নয়।’
প্রেসিডেন্ট-ইলেক্ট জো বাইডেনের সংগ্রহে এখন পর্যন্ত ৩০৬ ইলেক্টোরাল ভোট আছে; যদিও তার দরকার ছিলো ২৭০।
তবে ট্রাম্প সোমবারও টুইট করেছেন -‘আমি নির্বাচনে জিতেছি।’
গত ৩ নভেম্বরের নির্বাচন নিয়ে ট্রাম্পের নির্বাচনী শিবির থেকে একের পর এক মামলা হচ্ছে যুক্তরাষ্ট্রের নানা রাজ্যে।
অন্যদিকে নতুন প্রেসিডেন্টের দায়িত্বভার গ্রহণ সম্পর্কিত প্রক্রিয়া যে প্রতিষ্ঠান করে থাকে সেই দি জেনারেল সার্ভিস এডমিনিস্ট্রেশন (জিএসএ) এখনো জো বাইডেন ও কমলা হ্যারিসের জয়কে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়নি। ফলে তারা এখনো স্পর্শকাতর তথ্য বা গোয়েন্দা ব্রিফিং পেতে শুরু করেননি।
বাইডেনের সহকারীরা বলেছেন, ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় ট্রাম্পের অংশগ্রহণে অস্বীকৃতির কারণে করোনাভাইরাসের টিকা বিতরণ কৌশল নিয়ে পরিকল্পনা প্রণয়ন প্রক্রিয়ায় বাইডেনের টিম অংশ নিতে পারছে না।
সোমবার তার বক্তৃতায় বাইডেন সতর্ক করে বলেছেন, ‘আমরা সমন্বয় না করলে আরো মানুষ মারা যেতে পারে’।
দেশজুড়ে টিকা বিতরণকে একটি বড় কর্মযজ্ঞ আখ্যায়িত করে তিনি বলেন, যদি তার প্রশাসনকে শপথ গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে হয় এবং ততদিন যদি এই বিতরণ কর্মসূচি শুরু হতে না পারে তাহলে তারা অন্তত এক মাস পিছিয়ে যাবেন।
পরাজয় মানতে কি ট্রাম্পের ওপর চাপ বাড়ছে?
জো বাইডেন জিতেছেন এটি নিশ্চিত হওয়ার পরেই এখনো পর্যন্ত পরাজয় স্বীকার করতে রাজি হননি ডোনাল্ড ট্রাম্প। যদিও দিনে দিনে উভয় দল থেকেই তার উপর চাপ বাড়ছে।
সোমবার রিপাবলিকানরাই কয়েকটি রাজ্যে নির্বাচনের ফল চ্যালেঞ্জ করে করা মামলা পরিত্যাগ করেছেন। রাজ্যগুলো হলো- মিশিগান, জর্জিয়া, পেনসিলভানিয়া ও উইসকনসিন। এসব রাজ্যে মিস্টার বাইডেন জয়লাভ করেছেন।
উইসকনসিনের ইলেকশন কমিশন সোমবার বলেছেন, ট্রাম্প যদি চান তাহলে তার শিবিরকে ওই রাজ্যে ভোট পুনগণনার জন্য আট মিলিয়ন ডলার শোধ করতে হবে।
ওদিকে সাবেক ফার্স্ট লেডি মিশেল ওবামা ইন্সটগ্রামে সব আমেরিকানকে বিশেষ করে জাতীয় নেতাদের নির্বাচন প্রক্রিয়াকে সম্মান করা ও ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়ায় সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তাদের দায়িত্ব পালনের আহবান জানিয়েছেন। সূত্র: বিবিসি
-জেডসি
- সাংবাদিকের কলমে ভয় দেখানোর অধিকার কারও নেই
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- বদলে গেল মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- এবার সংগ্রাম ও মাতৃত্বের গল্পে দেখা যাবে পরীমনিকে
- বায়ুদূষণে ঢাকার উন্নতি, শীর্ষে লাহোর
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত বগুড়ার কৃষকরা
- অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব
- তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি
- সাংবাদিকদের নিয়ে আইজিপির বক্তব্য প্রত্যাহারের আলটিমেটাম ডিআরইউর
- জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান
- ইয়ামাল-এমবাপের হৃদয় ভেঙে ব্যালন ডি’অর কেইনের
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- আজ স্পেন যাচ্ছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- বিমানে করে আমার জন্য একজন শিউলি ফুল পাঠিয়েছেন: পরীমণি
- কী অদ্ভুত এই স্বাধীনতা! যে দেশে মুক্তিযোদ্ধার কবরও নিরাপদ নয়
- সাংবাদিকদের ফুল ফান্ডেড ফেলোশিপ দিচ্ছে জাতিসংঘ
- জাপানে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- নির্বাসন শেষে ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো
- চতুর্থবার কমলো স্বর্ণের দাম, ভরিতে কমেছে ৩৩২৪ টাকা
- তানজিন তিশার বিরুদ্ধে তদন্তে সিআইডি
- অবহেলিত নারীদের স্বপ্ন পূরণ করছে ‘নীলসাগর’
- সীতাকুণ্ডে লরিচাপায় নারী-শিশুসহ নিহত ৫
- জনপ্রিয়তা পাচ্ছে ‘অনিন্দিতা’র শাড়ি-গয়না
- পিএসসির সদস্য হলেন ড. শামীমা সুলতানা
- মস্তিষ্ককে সচল রাখতে প্রতিদিন সকালে যে ৫ কাজ করবেন
- স্নাতক পাসেই নিয়োগ দেবে এনসিসি ব্যাংক, নেই বয়সসীমা
- জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭








