ট্রাম্পের নয়া শুল্কনীতিতে ছাড় পেল মোবাইল-কম্পিউটার
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১০ এএম, ১৩ এপ্রিল ২০২৫ রবিবার
সংগৃহীত ছবি
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত শুল্কনীতিতে টালমাটাল পুরো বিশ্ব। বিভিন্ন দেশের রপ্তানিপণ্যের ওপর উচ্চহারে শুল্ক চাপিয়েছেন তিনি।
ধারণা করা হচ্ছিল, এর ফলে স্মার্টফোন, ল্যাপটপ, ট্যাবলেটসহ প্রায় সব রকমের ইলেকট্রনিক গ্যাজেটের দাম ব্যাপকভাবে বাড়তে পারে যুক্তরাষ্ট্রের বাজারে, যার প্রভাব পড়তে পারে পুরো বিশ্বে। বলা হচ্ছিল, যুক্তরাষ্ট্রে কেবল আইফোনের দামই বেড়ে যেতে পারে কয়েকশ ডলার। তবে, এবার জানা গেল, মোবাইল-কম্পিউটারকে নয়া শুল্কনীতির আওতামুক্ত রাখার সিদ্ধান্ত নিয়েছে ট্রাম্প প্রশাসন। আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় মার্কিন প্রশাসনের এ সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এসেছে। যুক্তরাষ্ট্রের শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইনে বলা হয়েছে, স্মার্টফোন এবং কম্পিউটারের ওপর নয়া শুল্কনীতি কার্যকর হবে না।
কয়েক দিন আগেই আমেরিকার বাজারে চীনা পণ্যের ওপর ট্রাম্প ১৪৫ শতাংশ চাপিয়েছেন ট্রাম্প। মার্কিন বহুজাতিক প্রযুক্তি সংস্থা ‘অ্যাপল’-এর আইফোন এবং অন্য পণ্যগুলোর বেশিরভাগই উৎপাদিত হয় চীনে। সে ক্ষেত্রে চীনা পণ্যে চড়া হারে শুল্কের কারণে আমেরিকার বাজারে ‘অ্যাপল’-এর পণ্যের দাম বৃদ্ধির সম্ভাবনা তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে মোবাইল এবং কম্পিউটারকে আমদানি শুল্কের নয়া নীতি থেকে বাদ দিলো ট্রাম্প প্রশাসন।
সংবাদমাধ্যম সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ‘অ্যাপল’-এর ৮০ শতাংশেরও বেশি পণ্য চীনে তৈরি হয়। ওই মার্কিন বহুজাতিক সংস্থার প্রায় ৮০ শতাংশ আইপ্যাড তৈরি হয় চীনে। অ্যাপল যত কম্পিউটার তৈরি করে, তার অর্ধেকেরও বেশি তৈরি হয় চীনেই।
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেও অবশ্য চাইছিলেন যাতে ‘অ্যাপল’ এবং অন্য প্রযুক্তি সংস্থাগুলো আমেরিকাতেই তাদের পণ্য উৎপাদন করে। চলতি সপ্তাহে হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিটও সেই আভাস দিয়েছিলেন।
তিনি জানিয়েছিলেন, আমেরিকার মাটিতে ৫০ হাজার কোটি ডলার বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ‘অ্যাপল’। সে ক্ষেত্রে মার্কিন শুল্কের কারণে আমদানির খরচ সামলাতে আমেরিকার মাটিতেই অ্যাপল নিজেদের পণ্য তৈরি করবে বলে আশা করছেন ট্রাম্প।
তবে, আমেরিকার শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তরের নতুন গাইডলাইন থেকে অনেকেই অনুমান করছেন, ওই ভাবনাচিন্তা থেকে হয়ত সরে এসেছে মার্কিন প্রশাসন। সম্ভবত সেই কারণেই মোবাইল এবং কম্পিউটারের ওপর শুল্কে ছাড় দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মোবাইল, কম্পিউটারের পাশাপাশি সৌর ব্যাটারি, টেলিভিশনের ডিসপ্লে, মেমোরি কার্ড, সেমিকন্ডাক্টর-সহ বেশ কিছু বৈদ্যুতিক পণ্যকেও নয়া শুল্কনীতির আওতার বাইরে রাখা হয়েছে। এই পণ্যগুলোর বেশিরভাগেরই আমেরিকায় খুব বেশি উৎপাদনকেন্দ্র নেই।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬






