ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমাতে ভোট আজ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৪ পিএম, ৯ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার
ছবি: ইন্টারনেট
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে না দিতে পারেন সেজন্য তার সামরিক ক্ষমতা কমাতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে আজ (বৃহস্পতিবার) ভোটাভুটি হবে।
পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি গতকাল বুধবার এই ঘোষণা দেন। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কুদস ব্রিগেডের কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলায়মানিকে হত্যার প্রতিশোধ নিতে ইরান গতকাল ইরাকে অবস্থিত দুইটি মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর ন্যান্সি পেলোসি ট্রাম্পের যুদ্ধ-ক্ষমতা কমানোর ঘোষণা দিলেন।খবর-পার্সটুডে।
পেলোসি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণকে নিরাপদ রাখার জন্য আমাদের দায়িত্বের প্রতি সম্মান দেখাতে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার ব্যাপারে প্রেসিডেন্ট ট্রাম্পের ক্ষমতা কমানোর জন্য প্রস্তাব তোলা হবে।
প্রতিনিধি পরিষদের নারী সদস্য এলিসা স্লটকিনের নেতৃত্বে প্রস্তাবটি উত্থাপন করা হচ্ছে।
মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন জানিয়েছে, ইরানি কমান্ডার মেজর জেনারেল সোলায়মানিকে হত্যার ঘটনা ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রকে একেবারে যুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড় করিয়েছে। ১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর এই প্রথম এ ধরনের উত্তপ্ত যুদ্ধ-পরিস্থিতি তৈরি হয়েছে।
ন্যান্সি পেলোসি বলেন, ট্রাম্প প্রশাসনের কর্মকাণ্ড আমাদের সেনাবাহিনী, কূটনীতিক এবং অন্য বেসামরিক লোকজনকে বিপদের মুখে ফেলেছে।
-জেডসি
- কোষ্ঠকাঠিন্যের অবসান ঘটায় যে ১১টি ঘরোয়া উপায়
- দেশের ১৬ জেলায় বন্যার আভাস
- পরিবেশ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ড. ফাহমিদা খানম
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- সাজেক ভ্যালি বন্ধ, সড়ক ও নৌযোগাযোগ বিচ্ছিন্ন
- চট্টগ্রামে পাহাড় ধসে নারীর মৃত্যু
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- আইফোনে পানি ঢুকলে কী করবেন?
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা
- বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর
- ঘরেই তৈরি করুন রেস্টুরেন্টের মতো কালা ভুনা
- যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম
- বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায়
- ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা
- মৃত্যুর পর মরদেহ এফডিসিতে না নেওয়ার অনুরোধ রোজিনার
- দৈনিক খোলা কাগজ সাংবাদিক নিয়োগ দেবে
- পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন
- দেশের বাজারে আজ যে দামে বিক্রি হচ্ছে সোনা
- পাহাড়সম চ্যালেঞ্জ পেরিয়ে আর্জেন্টিনার রূপকথার জয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অধিভুক্ত কলেজগুলোর জন্য নতুন নির্দেশনা
- চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
- কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ











