ঢাকা, শুক্রবার ০৩, জুলাই ২০২৬ ১৭:৩০:২৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ২৫৯৫ এফডিসিতে উৎসবমুখর পরিবেশে চলছে শিল্পী সমিতির নির্বাচন নাটকীয় ম্যাচে প্রত্যাবর্তনের গল্প লিখে শেষ ষোলোতে পর্তুগাল অস্ট্রিয়াকে উড়িয়ে শেষ ষোলোতে স্পেন দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ট্রায়াল শেষে র‍্যাপিড অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ ব্রিটেনের

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১১:১৬ এএম, ২০ জুলাই ২০২০ সোমবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

গোপনে হিউম্যান ট্রায়াল শেষে লক্ষ-কোটি পরিবারে বিনামূল্যে র‍্যাপিড অ্যান্টিবডি পরীক্ষার উদ্যোগ নিয়েছে ব্রিটিশ সরকার।সেদেশের সংবাদমাধ্যমের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, র‍্যাপিড অ্যান্টিবডি পরীক্ষায় মুহূর্তেই বলে দেবে আপনি সংক্রমিত কিনা। এতদিন ট্রায়াল হিসেবে গোপনে এই টেস্ট করা হয়েছে। ট্রায়ালে সাফল্য পাওয়ায় এবার দেশব্যাপী পরীক্ষার উদ্যোগ নিচ্ছে বরিস জনসন সরকার।

দ্য ডেইলি টেলিগ্রাফ সূত্রে জানিয়েছে, ট্রায়ালের সময় প্রায় ৯৮.৬% মানুষের প্রকৃত রিপোর্ট দিয়েছে এই টেস্ট। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে তৈরি এই পদ্ধতি ২০ মিনিটে বলে দেবে কারো ভাইরাসের সংক্রমণ হয়েছে কিনা। সেই বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের প্রফেসর স্যার জন বেল বলেছেন, “এই টেস্ট সত্যি অসাধারণ। আপনি বাড়িতে বসেই জানতে পারবেন আপনার সংক্রমণ আছে কিনা।”

এতোদিন রক্তের নমুনা ল্যাবরেটরিতে পাঠিয়ে অ্যান্টিবডি টেস্ট করা হতো। এই ঘটনা সম্পন্ন করতে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতো।

পাশাপাশি অক্সফোর্ড দাবি করেছে, এই টেস্ট আপনাকে বলে দেবে করোনার সঙ্গে লড়তে আপনার শরীর কতটা প্রতিরোধ গড়ে তুলেছে। তবে, আগামী কোনও সংক্রমণের সঙ্গে মোকাবিলা করতে আপনার শরীর তৈরি কিনা, সেটা জানা যাবে না। এমনটাই দাবি ওই বিশ্ববিদ্যালয়ের।

-জেডসি