ঢাকা, রবিবার ২৮, জুন ২০২৬ ৫:৫৭:২৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে

ট্রেন দুঘর্টনা : শিশুসহ ৫ মৃত নারীর পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৬ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার

ব্রাহ্মণবাড়িয়ার কসবার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুই ট্রেনের সংঘর্ষে নিহতদের মধ্যে এখন পর্যন্ত শিশুসহ পাঁচজন নারীর পরিচয় পাওয়া গেছে। মোট ১৬ জন মৃতের মধ্যে ১০ জনের পরিচয় মিলেছে।

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের সদস্যরা নিহতেদের হাতের আঙুলের ছাপ নিয়ে তাদের পরিচয় শনাক্ত করছেন।

এখন পর্যন্ত পরিচয় পাওয়া নিহত শিশু ও নারীরা হলেন- হবিগঞ্জের বানিচংয়ের শিশু আদিবা (২), ব্রাহ্মণবাড়িয়া সদরের সোহামনি (৩), মৌলভীবাজারের জাহেদা খাতুন (৩০), চাঁদপুরের কুলসুম বেগম (৩০) ও চাঁদপুরের উত্তর বালিয়ার ফারজানা (১৫)।

আজ মঙ্গলবার ভোররাতে কসবা উপজেলার ঢাকা-চট্টগ্রাম রেলপথের মন্দবাগ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শতাধিক যাত্রী আহত হয়েছেন। হতাহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে।

ঘটনার পর থেকেই চট্টগ্রামের সঙ্গে সিলেট ও ঢাকার রেলযোগাযোগ বন্ধ রয়েছে।