ট্রেন দুর্ঘটনায় নার্সিং কলেজের দুই ছাত্রী নিহত
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২৭ পিএম, ২৪ জুন ২০১৯ সোমবার
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে দুজন সিলেট নার্সিং কলেজের ছাত্রী। তাদের নাম ইয়াসমিন ইভা (২০) ও সানজিদা (২০)। তারা দুজনই দ্বিতীয় বর্ষের ছাত্রী। ঢাকায় একটি প্রশিক্ষণে অংশ নিতে যাচ্ছিলেন ইভা-সানজিদা।
সিলেট দক্ষিণ সুরমার আব্দুল্লাহপুর গ্রামের বাসিন্দা ইয়াসমিন ইভা। তার বাবার নাম আব্দুল বারী। অন্যদিকে সানজিদার বাড়ি বাগেরহাট জেলায়। ইভা ও সানজিদা খুব ভালো বান্ধবী ছিলো বলে জানা গেছে। তাদের মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
গতকাল রবিবার রাত ১২টার দিকে সিলেট থেকে ঢাকার উদ্দেশে যাওয়ার সময় আন্তঃনগর উপবন এক্সপ্রেস ট্রেনটি ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। এতে সাতজন নিহত এবং শতাধিক যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ট্রেনটির দুটি বগি লাইনচ্যুত হয়ে খালে পড়ে যায় এবং তিনটি বগি লাইনচ্যুত হয়। এছাড়া সাতটি বগি নিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশে রওনা হয়। আর সকালে উদ্ধার করে কুলাউড়া স্টেশনে নেওয়া হয় পাঁচটি বগি।
খবর পেয়ে মৌলভীবাজারের জেলা প্রশাসক তোফায়েল ইসলাম ও পুলিশ সুপার শাহজালাল ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ ঘটনা তদন্তে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আজ বিকেল ৫টা নাগাদ রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছেন রেল সচিব।
-জেডসি
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



