গুলিবিদ্ধ শিশু হুজাইফা মৃত্যুর কাছে হেরে গেল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩২ পিএম, ৭ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার
ছবি: সংগ্রহিত।
মিয়ানমার সীমান্ত থেকে ছোড়া গুলিতে আহত টেকনাফের হোয়াইক্যং এলাকার শিশু হুজাইফা সুলতানা আফনান (৯) আর বাঁচে নেই। টানা ২৭ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে আজ শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে তার মৃত্যু হয়। রাজধানীর জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে সে চিকিৎসাধীন ছিলো।
পরিবারের সদস্যরা জানান, গত ১১ জানুয়ারি সকালে বাংলাদেশ সীমান্তঘেঁষা মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে আসা একটি গুলি হুজাইফার মাথায় লাগে। এর আগের রাতজুড়ে সীমান্তের ওপারে গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরদিন সকালে পরিস্থিতি শান্ত মনে হওয়ায় হুজাইফা বাড়ির বাইরে খেলতে বের হলে নতুন করে গোলাগুলি শুরু হয়। এ সময় একটি গুলি এসে সরাসরি তার মাথায় বিদ্ধ হয়।
গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থা সংকটাপন্ন হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা জানান, গুলিটি মস্তিষ্কে এমনভাবে ঢুকে যায় যে অস্ত্রোপচার করেও তা বের করা সম্ভব হয়নি। উন্নত চিকিৎসার জন্য পরে তাকে ঢাকার জাতীয় ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে স্থানান্তর করা হয়।
বর্তমানে মিয়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনী ও আরাকান আর্মির মধ্যে সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। মংডু টাউনশিপ এলাকায় বিমান ও ড্রোন হামলাসহ ভারী অস্ত্রের ব্যবহার বাড়ছে। সীমান্তের ওপার থেকে ছোড়া গুলি, মর্টার শেল ও বিস্ফোরণের শব্দে কাঁপছে টেকনাফের সীমান্তবর্তী এলাকা।
হুজাইফার মৃত্যুতে হোয়াইক্যং এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, সীমান্তে বসবাসকারী নিরস্ত্র মানুষের নিরাপত্তা এখন বড় প্রশ্নের মুখে। তারা দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন।
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক











