ট্রেনিং নিতে এসে ছাদ থেকে পড়ে নারীর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:১৮ পিএম, ২৭ জুন ২০২৫ শুক্রবার
ফাইল ছবি।
রাজধানীর দক্ষিন খান থানাধীন ভাই ভাই মার্কেটস্থ নুরানী ট্রেনিং সেন্টারেশিক্ষকতার ট্রেনিং নিতে আসা মোসা. জান্নাত (২০) নামে এক নারীর ওই ভবনের পঞ্চম তলার ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন সেন্টারের শিক্ষক।
গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি দক্ষিণ খান থানাকে অবগত করা হয়েছে।’
নূরানী ট্রেনিং সেন্টারের শিক্ষক আদনান মাহমুদ জানান, আমাদের এখানে (আরবি) শিক্ষাকতা করার আগে নারী পুরুষদের আলাদাভাবে ট্রেনিং দেওয়া হয়। জান্নাত সেই ট্রেনিং নেওয়ার জন্য গত ১৫ জুন এই আবাসিকে ভর্তি হয়েছিলেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাতে আমাদের পঞ্চম তলার ছাদ থেকে তিনি নিচে পড়ে যান। পরে তাকে আমরা উদ্ধার করে স্থানীয় কয়েকটি হাসপাতাল হয়ে রাত সাড়ে ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে, কী কারণে, কেন, তিনি রাতের বেলা ছাদে গিয়েছিলেন, সে ব্যাপারে ওই শিক্ষক কিছুই জানতে পারেননি।
তিনি জানান, নারীদের নারী শিক্ষক দিয়ে ও পরুষদের পুরুষ শিক্ষক দ্বারা ট্রেনিং দেওয়া হতো। তাদের আলাদাভাবে রাখা হতো।
তিনি বলেন, বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী তদন্ত করছেন। আমরা খোঁজখবর নিচ্ছি। বিষয়টি তদন্তের পরে জানা যাবে বলেও জানিয়েছেন এই শিক্ষক।
জানা গেছে, কিশোরগঞ্জ জেলার কুরিয়ারচর উপজেলার পশ্চিম নামা পাড়া গ্রামের লোকমান হোসেনের মেয়ে জান্নাত।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০







