ট্রেনের টিকিট পেতে লাগবে জাতীয় পরিচয়পত্র
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৫৭ পিএম, ২৩ এপ্রিল ২০২২ শনিবার
ফাইল ছবি
রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন জানিয়েছেন ঈদে অগ্রিম ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা যে কোনো ধরনের পরিচয়পত্র বাধ্যতামূলক।
এর আগে লঞ্চে ভ্রমণের ক্ষেত্রে টিকিট কাটতে পরিচয়পত্র বাধ্যতামূলক করার কথা জানিয়েছে সরকার। এবার সেটা রেলের ক্ষেত্রেও করার কথাও জানান রেলমন্ত্রী। ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি নিয়ে রেল ভবনের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।
টিকিট কিনতে হলে জাতীয় পরিচয়পত্র অবশ্যই নিতে হবে এমন কথা জানিয়ে মন্ত্রী বলেন, একজন চারটি টিকেট কিনতে পারবে, সে ক্ষেত্রে অন্য তিনজনের জাতীয় পরিচয়পত্র না থাকলে জন্ম নিবন্ধন অথবা স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বা অন্য কোনো আইডি কার্ড দেখাতে হবে।
আজ ২৩ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে। রাজধানীর কমলাপুর, তেজগাঁও, বিমানবন্দন ও ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে পাওয়া যাবে ঈদযাত্রার অগ্রিম টিকিট।
একজনের পরিচয় পত্র দিয়ে টিকিট কিনে অন্য কেউ ট্রেন ভ্রমণ করতে পারবেন না জানিয়ে মন্ত্রী বলেন, এবার আমরা ‘টিকিট যার, ভ্রমণ তার’ স্লোগান নিয়ে টিকিট বিক্রি শুরু করেছি। এই স্লোগান বাস্তবায়নে টিকিট কেনার ক্ষেত্রে সম্মানিত যাত্রীদের এনআইডি বা জন্ম সনদ ফটোকপি কাউন্টারে প্রদর্শনপূর্বক টিকিট ক্রয় করতে হবে।
একজনের পরিচয়পত্র দিয়ে টিকিট কেটে অন্য কেউ ভ্রমণ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তার টিকেট বাতিল বলে গণ্য হবে এবং জরিমানাও গুণতে হবে বলে জানান মন্ত্রী সুজন।
কারও জাতীয় পরিচয়পত্র না থাকলে কী হবে জানতে চাইলে মন্ত্রী বলেন, এনআইডি কার্ড ছাড়া টিকিট নেওয়ার কোনো সুযোগ নেই।
রেলমন্ত্রী জানান, ঈদে সব ধরনের ট্রেনের অফ ডে বাতিল করা হয়েছে, সেই সঙ্গে বিশেষ ট্রেন চালুর উদ্যোগ নেয়া হয়েছে ।
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর











