ট্রেনের টয়লেটে কিশোরী ‘ধর্ষণ’
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:৪৩ পিএম, ২১ জুন ২০১৯ শুক্রবার
এবার ঢাকা-রাজশাহী আন্তঃনগর সিল্কসিটি এক্সপ্রেসের টয়লেটে এক কিশোরী যাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই তরুণকে অন্যান্য যাত্রীরা আটক করে পুলিশে সোপর্দ করেছে।
গতকাল বৃহস্পতিবার ট্রেনটির রাতে ট্রেনের ‘ঝ’ বগির টয়লেটে এ ঘটনা ঘটে। আটক যুবক মমিনুল ইসলাম (২৭) বর্তমানে ঈশ্বরদী রেল থানায় (জিআরপি) রয়েছে।
রেলওয়ে সূত্র জানায়, ট্রেনটি রাত পৌনে ১১টার দিকে রাজশাহী রেলওয়ে স্টেশনে পৌঁছায়। পরে অভিযুক্ত যুবককে আটক করে জিআরপি থানায় নেয়া হয়। সেখানে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় ঘটনার প্রাথমিক সত্যতা পেয়েছে পুলিশ। আটক যুবকের নাম মমিনুল ইসলাম (২৭)। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার থানাতলা এলাকায়। মমিনুল পেশায় রাজমিস্ত্রি।
রাজশাহী জিআরপি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইকবাল জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় সিরাজগঞ্জের শহীদ ক্যাপ্টেন মনসুর আলী রেলওয়ে স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশে নানী ও খালার সঙ্গে ট্রেনে ওঠে ওই কিশোরী। ট্রেনটি ঈশ্বরদী বাইপাস পৌঁছালে ওই কিশোরী টয়লেটে যায়৷ এ সময় জোর করে ওই টয়লেটের মধ্যে ঢুকে পড়ে অভিযুক্ত যুবক মমিনুল।
এক পর্যায়ে তার মুখ চেপে ধরে এবং ধর্ষণের চেষ্টা চালায়। তবে কিশোরীর চিৎকারে টয়লেটের দরজার সামনে ভিড় করেন ট্রেন যাত্রীরা। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর দরজা খুলে মমিনুল। এ সময় তাকে গণপিটুনি দেয়া হয়।
পরে ট্রেনে কর্তব্যরত পুলিশ উপপরিদর্শক (এসআই) উজ্জ্বল গিয়ে ট্রেন যাত্রীদের হাত থেকে তাকে আটক করেন। এরপর ট্রেনটি রাজশাহী পৌঁছালে তাকে জিআরপি থানায় নিয়ে যাওয়া হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক যুবক মমিনুল পেশায় একজন রাজমিস্ত্রি। তার কথাবার্তাও অসংলগ্ন। যেহেতু ঘটনাটি ঈশ্বরদী জিআরপি থানার অধীনে ঘটেছে তাই তার বিরুদ্ধে ওই থানাতেই মামলা করা হয়েছে। এ কারণে রাতের ফিরতি ট্রেনে আসামিকে ঈশ্বরদী থানায় পাঠানো হয়েছে।
- রাজধানীতে পুলিশ কর্মকর্তার স্ত্রীর মরদেহ উদ্ধার
- আর্জেন্টিনার গণমাধ্যমে প্রশংসায় ভাসছে বাংলাদেশ
- এই গরমে লিচুর জুস, কিভাবে বানাবেন জেনে নিন
- হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৪ শিশুর মৃত্যু
- বিশ্বকাপ ফুটবলের শেষ ৩২-এর সূচি
- সমৃদ্ধ দেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত হতে হবে: প্রধানমন্ত্রী
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- তীব্র তাপপ্রবাহে কাঁপছে ইউরোপ, ঝুঁকিতে ১৫ কোটি মানুষ
- আজ ঢাকার বাতাসে স্বস্তি, বায়ুমান ‘সহনীয়’
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ১৪৩০
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- দেশের ১২ অঞ্চলে বজ্রসহ ঝড়-বৃষ্টির আভাস, সতর্কবার্তা জারি
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- নতুন যে বিশ্ব রেকর্ড গড়লেন মেসি
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- দেশব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: শেষ বত্রিশে যে যার মুখোমুখি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- বিঘ্ন ঘটার ১০ মিনিট পর স্বাভাবিক হলো মেট্রোরেল চলাচল
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার



