ঢাকা, রবিবার ০৮, ফেব্রুয়ারি ২০২৬ ৪:৩১:০৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
কাল থেকে হজের ভিসা ইস্যু শুরু করবে সৌদি আরব বাংলাদেশকে ছাড়াই প্রথমবার শুরু টি-টোয়েন্টি বিশ্বকাপ পোস্টাল ভোট: ১২ ফেব্রুয়ারি কখন-কীভাবে গণনা হবে শাহবাগ-ইন্টারকন্টিনেন্টালে পুলিশের বাড়তি নিরাপত্তা দুই দিন বন্ধ থাকবে দেশের সব মার্কেট ও শপিংমল দেশে স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৭৬৪০ টাকা

ট্রেনের নিচে কাটা পড়লেন মা, শিশু সন্তানের হাত বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৩৬ এএম, ১৩ অক্টোবর ২০২১ বুধবার

ফাইল ছবি

ফাইল ছবি

গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশন-সংলগ্ন কাটাপুল এলাকায় শিশু সন্তানসহ এক মা ট্রেনের নিচে কাটা পড়েছেন। এ সময় মা নিহত হলেও তার কন্যা শিশু গুরুতর আহত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন শ্রীপুর রেলওয়ে ষ্টেশন মাষ্টার হারুণ অর রশিদ। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় জানা যায়নি।
তিনি জানান, বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে ষ্টেশন চত্ত্বর থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে কাটাপুল এলাকায় ট্রেনের নিচে সন্তানসহ এক নারী কাটা পড়ার খবর পাওয়া যায়। এ সময় ওই নারী ঘটনাস্থলেই নিহত হন। এ ঘটনায় তার শিশু সন্তান আহত হয়।

তিনি আরও জানান, শিশুটিকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

এ বিষয়ে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে চলে আসছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।