টয়লেট সিট থেকে ১০ গুণ বেশি জীবাণু থাকে স্মার্টফোনে!
ডেস্ক রিপোর্ট | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:০৩ পিএম, ১৯ জুন ২০২০ শুক্রবার
ছবি: ইন্টারনেট
আমরা স্মার্টফোনকে যতটা পরিষ্কার ভাবি আসলে তা নয়। স্মার্টফোনের গায়ে লেগে থাকে অসংখ্য জীবাণু। যা আমাদের সংক্রমণের কারণ হয়ে ওঠে।সম্প্রতি এক গবেষণায় একজন হাই স্কুল ছাত্র অথবা ছাত্রীর স্মার্টফোনে ১৭ হাজার ব্যাকটেরিয়ার জিন পাওয়া গিয়েছে। অ্যারিজোনা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা জানিয়েছেন টয়লেট সিট থেকে ১০ গুণ বেশি জীবাণু থাকে স্মার্টফোনে। সম্প্রতি টাইম ম্যাগাজিনে প্রকাশিত রিপোর্টে এই তথ্য জানানো হয়েছে।
স্মার্টফোনকে নোংরা করার জন্য দায়ী আপনার নিজের হাত। সম্প্রতি এক সমীক্ষায় জানা গিয়েছে একজন আমেরিকা বাসী প্রতিদিনে গড়ে ৪৭ বার স্মার্টফোন ব্যবহার করেন। এর ফলেই ব্যবহারকারীর হাত থেকে বহু জীবাণু স্মার্টফোন পৃষ্ঠে পৌঁছে যায়।
টাইম পত্রিকায় প্রকাশিত রিপোর্টে আরও জানানো হয়েছে, মানুষের ত্বকের উপরে সব সময় বহু জীবাণু দ্বারা আবৃত থাকে, যা মানুষের কোন ক্ষতি করে না। কিন্তু এর মধ্যে কিছু ব্যাকটেরিয়া মানুষকে অসুস্থ করতে পারে।
গবেষণায় জানানো হয়েছে স্মার্টফোনের উপরে থাকা জীবাণু হয়তো সঙ্গে সঙ্গে আপনাকে অসুস্থ করবে না, কিন্তু এই ধরনের জীবাণু এড়িয়ে চলা ভালো। তবে শুধুমাত্র ব্যাকটেরিয়া নয়, স্মার্টফোনের মাধ্যমে বিভিন্ন ভাইরাস সংক্রমণ হতে পারে। বন্ধুর হাতে স্মার্টফোন দেওয়ার কারণে ইনফ্লুয়েঞ্জা থেকে কোভিড ১৯ পর্যন্ত সংক্রমণ হতে পারে।
যদিও স্মার্টফোনে জীবাণু এড়িয়ে চলা সম্ভব। এই জন্য সবার আগে বাথরুমে স্মার্টফোন ব্যবহার বন্ধ করা প্রয়োজন। বাথরুমে স্মার্টফোন নিয়ে গেলে নিজের শরীর পরিষ্কার হলেও স্মার্টফোনে অসংখ্য ক্ষতিকারক জীবাণু লেগে যায়। যা বাথরুম থেকে বের হবার পর স্মার্টফোন ব্যবহারের মাধ্যমে শরীরে পৌঁছে যেতে পারে। তাই স্মার্টফোনকে জীবাণু মুক্ত রাখতে বাথরুমে স্মার্টফোন ব্যবহার বন্ধ করুন।
এছাড়াও ৪০ শতাংশ রাবিং অ্যালকোহল ও ৬০ শতাংশ জল মিশিয়ে স্মার্টফোন পরিষ্কার করতে পারেন। মনে রাখবেন পরিষ্কার করার সিময় কোন ভাবেই যেন স্মার্টফোনের ভিতরে পানি না পৌঁছায়।
-জেডসি
-জেডসি
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল


