ঠাকুরগাঁও: শীতের রোগে হাসপাতালে শতাধিক শিশু
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:০৭ পিএম, ২০ ডিসেম্বর ২০১৯ শুক্রবার
ঠাকুরগাঁও: শীতের রোগে হাসপাতালে শতাধিক শিশু
ঠাকুরগাঁওয়ে গত তিন দিন ধরে চলা শৈত্যপ্রবাহ আরো তীব্র হয়েছে। শীতের প্রভাবে শিশু ও বৃদ্ধরা অসুস্থ হয়ে পড়ছেন। জ্বর, ঠান্ডা, কাশিতে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। হাসপাতালে চিকিৎসা নিচ্ছে প্রায় শতাধিক শিশু।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. শাহজাহান নেওয়াজ জানান, ‘গত দুই দিনে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ১২২ জন শিশু ভর্তি হয়েছে। এসব শিশু শ্বাসকষ্ট, ডায়রিয়া ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্ত।’
শৈত্যপ্রবাহ অব্যাহত থাকলে রোগীর সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
শীতের প্রকোপ, ঘন কুয়াশা আর হিম শীতল বাতাসে দুর্বিষহ হয়ে পড়েছে জনজীবন। অসহায় হয়ে পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ।
ঠাকুরগাঁও জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম জানান, ‘প্রায় প্রতিদিনই শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হচ্ছে। প্রধানমন্ত্রীর দপ্তর ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ পর্যন্ত ৩০ হাজার ৬শ কম্বল পাওয়া গেছে।’
এছাড়া আরো ৫০ হাজার কম্বলের চাহিদার কথা জানিয়ে জরুরি বার্তা পাঠানো হয়েছে বলেও জানান জেলা প্রশাসক।
- এবার সিলেটে ভূমিকম্প অনুভূত. মাত্রা ৪
- ইউনূসের প্রস্তাবে হাদির স্ত্রী: নিজের যোগ্যতায় চাকরি নেব
- ৫০তম বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ১২৩৮৫
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- ব্রাহ্মণবাড়িয়া ২: রুমিন ফারহানাকে জাতীয় পার্টির সমর্থন
- রয়টার্স: ক্ষমতার দোরগোড়ায় তারেক রহমান
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- নির্বাচন ও গণভোট সামনে রেখে ঘরমুখো মানুষের ঢল
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- প্রচারণা শেষ, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট
- নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে কাল মঙ্গলবার সকালে
- জাপানের নির্বাচনে তাকাইচির দলের নিরঙ্কুশ জয়
- নাটোরে বসতবাড়িতে আগুন লেগে মা-মেয়ের মৃত্যু
- জরিপে ৬০ শতাংশ ভোটারের পছন্দ তারেক রহমান
- নাইমা হায়দারসহ পদত্যাগ করেছেন হাইকোর্টের ২ বিচারপতি
- ভোটের দিন প্রার্থী ও এজেন্টের যানবাহন ব্যবহারে নির্দেশ
- সারা দেশে কড়া নিরাপত্তা, রাজধানীতে চেকপোস্ট ও টহল জোরদার
- বিয়ের পোশাকে ছবি, আরশ–সুনেরাহর সম্পর্ক নিয়ে ফের গুঞ্জন
- বোরকা ব্যবহার করে জাল ভোটের শঙ্কা, দায় নিতে হবে ইসিকে: বিএনপি
- সারা দেশে সভা-মিছিল নিয়ে নতুন নির্দেশনা ইসির
- শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি তাপমাত্রা, শীতে কাবু জনজীবন
- নির্বাচনের দিন মেট্রোরেল চলাচলে নতুন সিদ্ধান্ত
- ওমানকে উড়িয়ে দিয়ে জিম্বাবুয়ের শুভসূচনা
- আজ মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ
- অক্ষয়কে নানাভাবে প্রেমের প্রস্তাব দেয়ার চেষ্টা করেছি: কঙ্গনা
- বিদেশি সাংবাদিকদের জন্য হটলাইন চালু








