ঢাকা, সোমবার ২৬, অক্টোবর ২০২৬ ৪:৪০:২১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
১৭ ডিগ্রিতে নামল পঞ্চগড়ের তাপমাত্রা, বাড়ছে শীতের অনুভূতি টানা পাঁচ দিনের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত সাঈদীর মামলার বাদীর দাফন, কবর খুঁড়লেন স্ত্রী-মেয়ে-বোন এইচএসসির ফল প্রকাশ ২৯ অক্টোবর শুভ প্রবারণা পূর্ণিমা আজ আজ লক্ষ্মীপূজা স্বর্ণের দামে টানা তিন দফায় পতন আজ ঢাকায় আসছেন জার্মান ভাইস মিনিস্টার

ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪০ পিএম, ২৬ ডিসেম্বর ২০১৯ বৃহস্পতিবার

ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে মমিতা বেওয়া (৭২) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বুধবার রাতে ওই উপজেলার ভোমরাদহ সেনুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, শীত থেকে রক্ষা পেতে ওই বৃদ্ধা বিছানার পাশে আগুন জ্বালিয়েছিলেন। এক পর্যায়ে বিছানার মশারিতে আগুন ধরে যায়। সেই আগুন বৃদ্ধার শরীরের কাপড়ে ছড়িয়ে পড়ে। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

উপজেলা পরিষদের পক্ষ থেকে বৃদ্ধার সৎকারের জন্য ১০ হাজার টাকা প্রদান করা হয়েছে।