ঠাকুরগাঁওয়ে সড়কে প্রাণ গেল বাবা-মা-মেয়ের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৪৭ পিএম, ২৭ নভেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
ঠাকুরগাঁওয়ে হানিফ পরিবহনের ধাক্কায় মোটরসাইকেলে থাকা একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। রোববার (২৭ নভেম্বর) সকাল ৯টার দিকে জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বিলডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার সদর উপজেলার রহিমানপুর ইউনিয়নের মুথরাপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মাসুদুর রহমান (৫৫), তার স্ত্রী হামিদা বেগম (৪৫) ও মেয়ে মেহের নেগার সিমি (১৪)। মেয়ে স্থানীয় একটি মাদরাসার অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদরাসার বার্ষিক পরীক্ষা শুরু হওয়ায় মেয়ে সিমি ও স্ত্রী হামিদা বেগমকে নিয়ে মাসুদুর রহমান মথুরাপুর থেকে মোটরসাইকেলযোগে হরিহরপুরের মাদরাসাতুল হুদা আল ইসলামিয়া আল সালাফিয়্যাহ মাদরাসার উদ্দেশে রওনা হন। এ সময় বালিয়াডাঙ্গী থেকে ছেড়ে আসা দ্রতগামী হানিফ পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই হামিদা বেগম (৪৫) মারা যান। পরে বাবা-মেয়েকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন মাস্টার সারোয়ার হোসেন বলেন, সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে মেয়েটির মা মারা যান। আর মেয়ে ও বাবাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়।
ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিহাব মাহমুদ সুজন বলেন, বাবা-মেয়েকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে আনার আগেই তারা মারা যান।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। পরবর্তীতে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এসএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণের তারিখ ঘোষণা
- কুমিল্লায় যাত্রীবাহী বাসে ট্রেনের ধাক্কা, নিহত ১২
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- রোগী দেখতে ঢামেক হাসপাতালে এসে শিশু নিঁখোজ
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- রাজধানীতে আজ বন্ধ থাকছে মেট্রোরেল
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- আজ ঢাকার আকাশ মেঘলা, মাঝে মাঝে বৃষ্টির আশঙ্কা
- ঈদে তারকাদের ব্যস্ততা-আনন্দ, কেমন কাটছে উৎসব
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দিন রাজধানীর কোথায় কোথায় বেড়াতে যেতে পারেন
- ঈদের দিন ফাঁকা রাজধানী, নিস্তব্ধতায় ভিন্ন এক ঢাকা
- জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করলেন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী
- ঈদ সালামি: শিশুদের আনন্দের ঝুলি, ঐতিহ্যের মধুর বন্ধন
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- প্রধানমন্ত্রীর সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে ‘যমুনা’য় জনতার ঢল










