ঠান্ডা-সর্দির দূর করে যে চা
নিজস্ব প্রতিবেদকঃ | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৯ পিএম, ১৭ ফেব্রুয়ারি ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
শীতের সময় হুটহাট ঠান্ডা লাগা, গলা খুসখুস করা বা সর্দির মতো সমস্যাগুলো লেগেই থাকে। ঠান্ডার অস্বস্তিতে আরাম পেতে একটি বিশেষ ধরনের চা বানিয়ে ফেলতে পারেন। তবে এই চা বানানোর আগে প্রয়োজন স্পেশাল এক ধরনের মসলা। জেনে নিন কীভাবে মসলা প্রস্তুত করবেন এবং সেটি দিয়ে চা বানাবেন।
সবুজ এলাচ ২০ গ্রাম বা ৩ টেবিল চামচ, ১০ গ্রাম দারুচিনির টুকরা, ২ টেবিল চামচ মৌরি, ১ টেবিল চামচ কালো গোলমরিচ, ১ চা চামচ লবঙ্গ, ৪টি বড় বা কালো এলাচের ভেতরের অংশ, ১ টেবিল চামচ তুলসী পাতা ও ছেঁচে নেওয়া ১টি জায়ফল গরম প্যানে টেলে নিন একসঙ্গে। লো মিডিয়াম আঁচে সময় নিয়ে ভাজবেন। সুগন্ধ বের হতে শুরু করলে নামিয়ে ঠান্ডা করে নিন।
৪০ গ্রাম শুকনো আদা ছেঁচে খানিকটা গুঁড়া করে লো মিডিয়াম আঁচে ভেজে নিন। শুকনা আদা না থাকলে আদা গুঁড়া ব্যবহার করতে পারেন ৩ টেবিল চামচ। কিছুক্ষণ ভেজে নামিয়ে ঠান্ডা করুন। আগে ভেজে রাখা মসলার সঙ্গে মিশিয়ে গ্রাইন্ডারে গুঁড়া করে নিন সব। একটি মুখবন্ধ কাচের বয়ামে রেখে দিন এই মসলা। এক থেকে দেড় মাস পর্যন্ত এই মসলা দিয়ে চা বানাতে পারবেন।
তিন জনের জন্য চা বানাতে একটি মগে ৩ টেবিল চামচ চিনি ও ৩ টেবিল চামচ গুঁড়া দুধ নিন। চামচ দিয়ে নেড়ে মিশিয়ে আধা কাপ কুসুম গরম পানি মেশান। ভালো করে মিশিয়ে রেখে দিন এক সাইডে।
চুলার মিডিয়াম আঁচে পাত্র বসিয়ে ২ কাপ পানি দিন। ঢাকনা দিয়ে ঢেকে দিন। বলক চলে আসলে ৩ টেবিল চামচ চা পাতা দিন ও ১ চিমটি লবণ দিন। চুলার জ্বাল কমিয়ে লো মিডিয়াম করে ৩ থেকে ৪ মিনিট ঢেকে রাখুন পাত্র। এরপর চামচ দিয়ে নেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিন ৪ মিনিটের জন্য। লিকার চলে আসলে দুধের মিশ্রণ ও আধা চা চামচ চায়ের মসলা দিন। আরও দুই মিনিট ঢেকে রাখুন পাত্র। এরপর নামিয়ে পরিবেশন করুন গরম গরম।
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু








