ডা. আকাশের আত্মহত্যা: স্ত্রীসহ ৬ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:১৭ পিএম, ১ ফেব্রুয়ারি ২০১৯ শুক্রবার
ছবি: সংগৃহীত
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্ত্রী-শাশুড়ি-শ্যালিকাসহ ছয়জনকে আসামি করে নগরের চান্দগাঁও থানায় মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার বিকেলে বাদী হয়ে মামলাটি দায়ের করেন আকাশের মা জোবেদা খানম।
মামলার আসামিরা হলেন- তানজিলা হক চৌধুরী মিতু, তার মা শামীম শেলী, বাবা আনিসুল হক, বোন সানজিনা আরিশা, বন্ধু ডা. মাহবুব ও প্যাটেল।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে নগরের নন্দনকানন এলাকার আত্মীয়ের বাসা থেকে আকাশের স্ত্রী তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেফতার করেছে পুলিশ।
তানজিলা হক চৌধুরী মিতুকে গ্রেফতারের বিষয়ে শুক্রবার দুপুরে নগর পুলিশ কমিশনারের কার্যালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (উত্তর) মিজানুর রহমান জানান, আকাশকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে তানজিলা হক চৌধুরী মিতুকে নগরের নন্দনকানন এলাকার তার খালাতো ভাইয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। আত্মহত্যার আগে ফেসবুকে আকাশ স্ত্রীর বিরুদ্ধে বিয়ে বহির্ভূত সম্পর্ক ও প্রতারণার অভিযোগ করে যান। এর প্রমাণ হিসেবে মিতুর সঙ্গে তার বন্ধুদের বেশ কিছু ছবিও তিনি ফেসবুকে শেয়ার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামীর অভিযোগের কিছু কিছু বিষয় মিতু স্বীকার করেছেন। আবার কিছু বিষয় এড়িয়ে গেছেন।
পুলিশ কর্মকর্তা মিজানুর রহমান বলেন, বছর তিনেক আগে প্রেম করে বিয়ে করেন আকাশ ও মিতু। বিয়ের পরপরই মিতু আমেরিকা চলে যান। তখন থেকেই বিয়ে বহির্ভূত সম্পর্কের অভিযোগ নিয়ে দুজনের মধ্যে বিরোধ চলছিল। গত ১৩ জানুয়ারি মিতু দেশের আসার পর তা আরও বেড়ে যায়। গত বুধবার রাতে এ নিয়ে তাদের হাতাহাতিও হয়। আকাশের আত্মহত্যায় তার স্ত্রী মিতুর কোনো বন্ধু যদি প্ররোচনা দিয়ে থাকেন, তাহলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে।
চান্দগাঁও থানার ওসি আবুল বাশার বলেন, আকাশের আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে মিতুসহ ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার মা। তদন্ত করে আসামিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আকাশের ভাই ডা. মনজুর মোরশেদ অসীম বলেন, মিতুর বেপরোয়া চলাফেরা ও তার নৈতিক সস্খলন জনিত কর্মকাণ্ড আমার ভাইকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে। মিতু ও তার পরিবারের প্ররোচনায় আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। আমরা এর শাস্তি চাই। অবিলম্বে অন্যান্য আসামিদেরও গ্রেফতার করে বিচারের মুখোমুখি করা হোক।
এর আগে বৃহস্পতিবার ভোরে চান্দগাঁও আবাসিক এলাকার বাসায় ইনজেকশনের মাধ্যমে নিজের শরীরে বিষপ্রয়োগ করে আত্মহত্যা করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক মোস্তফা মোরশেদ আকাশ।
-জেডসি
- ভোটগ্রহণ শেষ, এবার অপেক্ষা ফলাফলের
- শান্তিপূর্ণ ভোটে আশাবাদী আফরোজা আব্বাস
- নারী ভোটারদের পদচারণায় মুখর ভোটকেন্দ্র
- উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন
- রাজধানীসহ সারা দেশে ভোটগ্রহণ চলছে
- দুপুর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ৩২.৮৮ শতাংশ: ইসি সচিব
- কক্সবাজারে নারী ভোটারদের উপস্থিতি বেশি
- ট্রাম্পকে নিয়ে তর্ক করায় মেয়েকে গুলি করে হত্যা
- জীবদ্দশায় একুশে পদক পাওয়া ভাগ্যের ব্যাপার: ববিতা
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা
- ভোট দিলেন জুবাইদা রহমান ও জাইমা রহমান
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- রাজধানীজুড়ে ভোটকেন্দ্রের বাইরে কড়া নিরাপত্তা
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকালে পোলিং অফিসারের মৃত্যু
- তাসনিম জারা ভোট দিলেন ঢাকা-১১ আসনে
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাবি কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম
- নারী এজেন্টদের হেনস্তার অভিযোগ করলেন জারা











