ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ২২:২১:৩২ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী! চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫ নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে? শহীদ জননী জাহানারা ইমামের মৃত্যুদিবস আজ

ডা. এইচবিএম ইকবালের সহধর্মিণী আর নেই

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ২৮ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

প্রিমিয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান ও রয়েল ইউনিভার্সিটির (আরইউবি) এর বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন বিশিষ্ট চিকিৎসক ডা. মমতাজ বেগম আর নেই।

মঙ্গলবার সকালে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

ডা. মমতাজ বেগম সাবেক এমপি ও প্রিমিয়ার ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান ডা. এইচ. বি. এম. ইকবালের সহধর্মিণী। ডা. মমতাজ বেগম একজন নারী উদ্যোক্তা। তিনি প্রিমিয়ার গ্রুপ ও হোটেল হিলটন, রেনেসন্স ঢাকা গুলশান হোটেলের ভাইস চেয়ারম্যান, প্রিমিয়ার ফাউন্ডেশনের গভর্নিং বডির সদস্য এবং রয়েল ইউনিভার্সিটি অব ঢাকা (আরইউডি) এর প্রতিষ্ঠাতাদের একজন এবং বোর্ড অব ট্রাস্টির চেয়ারপার্সন।

এছাড়াও তিনি গালফ মেডিকেল সেন্টার এবং বুখারা রেস্টুরেন্ট (প্রা.) লি.-এর ম্যানেজিং ডিরেক্টর, নওরীন ইলেকট্রনিক্স লিমিটেড, বেঙ্গল টাইগার সিমেন্ট ইন্ডা. লি., এয়ার কনসার্ন ইন্টারন্যাশনাল লি. এর পরিচালক, বিকন ট্রাভেলস ইন্টারন্যাশনালের চেয়ারম্যান ছিলেন।