ডা. সেব্রিনা ফ্লোরার শারীরিক অবস্থার উন্নতি
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:২৫ পিএম, ২৬ আগস্ট ২০২২ শুক্রবার
ছবি: সংগৃহীত
গুরুতর অসুস্থ অবস্থায় সিঙ্গাপুরের একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (উন্নয়ন এবং পরিকল্পনা) অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। এখন তিনি আগের চেয়ে কিছুটা ভালো আছেন।
আজ শুক্রবার সকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা পিত্ত নালীর স্টেনোসিস চিকিৎসার জন্য ইআরসিপি করার পর বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয়েছিল। এমনকি এর ফলে তাকে ইলেকটিভ ভেন্টিলেশনে রাখা হচ্ছে এবং ডায়ালাইসিস করা হচ্ছে। তবে আশার কথা উনি গত দুইদিন কিছুটা ভালো আছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তার ইউরিন আউটপুট শুরু হয়েছে। এছাড়া উনার সিটি রিপোর্টও ভালো এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার মৃত্যুর গুজব প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও অন্যান্য কর্মকর্তাবৃন্দের সাথে তার পরিবারের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। উনার অসুস্থতার বিষয়ে গুজব বা বানোয়াট খবর না ছড়ানোর জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে সকলকে বিশেষভাবে অনুরোধ করা হয়।
উল্লেখ্য, করোনা মহামারির শুরুর সময় প্রতিদিন করোনা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিং করতেন ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। টেলিভিশনে নিয়মিত করোনা মহামারির পরিস্থিতি নির্দিষ্ট সময়ে অবহিত করার একটি ধারা তিনি চালু করেছিলেন। তখন থেকেই তার নামটি দেশব্যাপী বেশ পরিচিতি পায়।
ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা একজন রোগতত্ত্ববিদ ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। তিনি রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক (আইইডিসিআর) পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
- রাত পোহালেই ভোট: দেশের ভবিষ্যৎ নির্ধারণ
- আপনার ভোটকেন্দ্র কোনটি জানবেন যেভাবে
- নেপালে নিয়ন্ত্রণ হারিয়ে বাস নদীতে, নিহত ১২
- ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে রাবি অধ্যাপককে অব্যাহতি
- এশিয়া কাপের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ
- ডাবের পানি স্বাস্থ্যের জন্য এতটা কার্যকর কেন?
- ঢাকায় ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক ও ১৯৭ বিদেশি সাংবাদিক
- গুলশান মডেল হাই স্কুল কেন্দ্রে ভোট দিবেন তারেক ও জাইমা
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, নিহত ১০
- রাজধানী ফাঁকা, ভোটের টানে বাড়ি গেছে নগরবাসী
- ঢাকা ও আশপাশের তাপমাত্রা বাড়তে পারে
- ভোটের দিন পাঁচ ধরনের যানবাহন চলাচল নিষেধ
- ভুয়া ভোটের আশঙ্কা, নিকাব খুলে পরিচয় শনাক্তের দাবি
- আপনার ভোট অন্য কেউ দিলে কী করবেন
- সাভার-আশুলিয়া: ফাঁকা সড়ক-মহাসড়ক
- নারী ভোটারদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ চাঁদপুরে, সব কর্মকর্তা নারী