ডাকসু নির্বাচন, চার ছাত্রী হলেই ভিপি স্বতন্ত্র প্রার্থীরা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৭ পিএম, ১২ মার্চ ২০১৯ মঙ্গলবার
ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে পাঁচটি ছাত্রী হলের চারটিতেই স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেছেন। পাশাপাশি তিনটি হলের জিএস পদেও সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা জয়লাভ করেন।
ঘোষিত ফল অনুযায়ী, শামসুন্নাহার, কবি সুফিয়া কামাল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভিপি-জিএস উভয় পদেই জয়ী স্বতন্ত্র প্রার্থীরা। এ ছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ভিপি পদটিও জিতেছেন স্বতন্ত্র প্রার্থী রিকি হায়দার আশা। এ সব হলের অন্যান্য পদেও স্বতন্ত্র প্রার্থীদের অনেকে জয়ী হয়েছেন।
শামসুন্নাহার হলে ভিপি, জিএস ও এজিএসসহ ১৩টি পদের ৮টিতেই স্বতন্ত্র প্যানেল জয়ী হয়েছে। বাকিগুলোতে ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছে। হলটিতে ভিপি পদে নির্বাচিত হয়েছেন শেখ তাসনীম আফরোজ ইমি, জিএস পদে আফসানা ছপা ও এজিএস ফাতিমা আক্তার।
জানা গেছে, স্বতন্ত্র প্যানেলটি ৮ জনেরই ছিল। এরা সবাই কোটা সংস্কার আন্দোলনের প্যানেলের শিক্ষার্থী।
ফজিলাতুন্নেসা মুজিব হলে ভিপি নির্বাচিত হয়েছেন সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী রিকি হায়দার আশা। তিনি ছাত্রলীগের প্রার্থী কোহিনুর আক্তার রাখিকে পরাজিত করেন। এই হলে সাধারণ সম্পাদক পদে ছাত্রলীগের সারা বিনতে জামাল জয়ী হন। হলটিতে ১০ পদে ছাত্রলীগ জয়ী হলেও রিকির মতো সাংস্কৃতিক সম্পাদক পদে তাসলিন হালিম মিম ও সাহিত্য সম্পাদক পদে খাদিজা জয়ী হন। এই দুজনও সাধারণ শিক্ষার্থীদের স্বতন্ত্র প্যানেলের প্রার্থী ছিলেন।
বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের হল সংসদ নির্বাচনে সহসভাপতি (ভিপি) ও সাধারণ সম্পাদকসহ (জিএস) পাঁচ পদে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এই হলে ভিপি হয়েছেন সুস্মিতা কুণ্ডু, জিএস হয়েছেন সাগুফতা বুশরা। বাকি আট পদে জিতেছেন ছাত্রলীগের প্যানেলের প্রার্থীরা।
নির্বাচনে সাতটি পদে প্রার্থিতা রেখে স্বতন্ত্র প্যানেল ঘোষণা করা হয়েছিল। তাদের মধ্যে জয় পেয়েছেন পাঁচজন। স্বতন্ত্র থেকে বিজয়ী অন্যরা হলেন সহ-সাধারণ সম্পাদক (এজিএস) মুন্নী আক্তার, সাহিত্য সম্পাদক সাহরীন সুলতানা ইরা ও অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক জয়নব আক্তার।
ছাত্রীদের বেগম রোকেয়া হলে ছাত্রলীগ মনোনীত প্রার্থীরা জয়ী হয়েছেন। হলটির ভিপি নির্বাচিত হয়েছেন ইশরাত জাহান তন্বী। জিএস নির্বাচিত হয়েছেন সায়মা আক্তার প্রমি এবং এজিএস নির্বাচিত হয়েছেন ফাল্গুনি দাস তন্নি।
কবি সুফিয়া কামাল হলে ভিপি ও জিএস পদে জয় পেয়েছে স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। এই হলে ছাত্রলীগ মনোনীত প্রার্থীকে হারিয়ে ভিপি নির্বাচিত হয়েছেন তানজিনা আক্তার সুমা। একইভাবে স্বতন্ত্র প্রার্থী মুনিরা শারমিন নির্বাচিত হয়েছেন জিএস।
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের মৃত্যুবার্ষিকী আজ
- এক ঘণ্টার ব্যবধানে শেয়ালের কামড়ে নারীসহ আহত ১১, আতঙ্ক
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা



