ডাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩২ পিএম, ১৩ মার্চ ২০১৯ বুধবার
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন একটি হল ছাড়া সবগুলো হলে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। আজ বুধবার দুপুরে আশুলিয়ার দত্তপাড়া এলাকায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ৮ম সমাবর্তনে যোগ দেওয়ার পর সাংবাদিকদের তিনি একথা বলেন।
ডাকসু নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে ড. দীপু মনি বলেন, ‘ডাকসু নির্বাচন একটি হল ছাড়া সবগুলো হলে সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হয়েছে।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘২৮ বছর পরে ডাকসু নির্বাচন হওয়ায় সরকারও খুশি হয়েছে। তবে একটি হলে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে সেটির জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের পরে ব্যবস্থা নেওয়া হবে।’
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার মান ফিরিয়ে না আনলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এ সময় সমাবর্তনে ৫ হাজার ৬৩১ জন গ্র্যাজুয়েটকে ডিগ্রি প্রদান করা হয়। এ ছাড়া ১৭ জন গ্র্যাজুয়েটকে স্বর্ণপদক প্রদান করা হয়।
সমাবর্তনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, থাইল্যান্ডের সিয়াম ইউনিভর্সিটির প্রেসিডেন্ট ড.পর্নচাই মঙ্গখোনভানিত, ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড.সবুর খাঁন ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.ইউসুফ মাহবুবুল ইসলাম প্রমুখ।
- ঈদের আমেজ, রাজধানী আজও বেশ ফাঁকা
- ইরানে বাড়ি ও পার্কে হামলা, ৬ জন নিহতের দাবি
- নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে গাড়ির সঙ্গে বিমানের সংঘর্ষ
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ঢল
- ঈদ শেষে রাজধানীতে ফিরছে মানুষ
- যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে সব পেট্রোল পাম্প
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও
- সাত দিন ছুটির পরে কাল খুলছে অফিস-আদালত
- ইরানসহ চার দেশের সঙ্গে ইইউর কূটনৈতিক তৎপরতা জোরদার
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- সড়ক দুর্ঘটনা: ১৮ ঘণ্টায় ঝরে গেল ২৩ প্রাণ
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- অনেক নারী এখনও ন্যায়বিচার থেকে বঞ্চিত: এড. দিলশাদ
- একাত্তরে গণহত্যাকে স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব
- কুমিল্লায় ট্রেন দুর্ঘটনা: ২ গেটম্যান বরখাস্ত, তদন্তে ৩ কমিটি
- আজ সকালে লন্ডন গেলেন ডা. জোবাইদা রহমান
- বঙ্গোপসাগরে লঘুচাপ, ৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
- ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী
- এই ঈদে দর্শক চাহিদায় বাড়ল ‘দম’-এর শো
- ট্রাম্পের আলটিমেটামে কড়া প্রতিক্রিয়া ইরানের
- ১০ দিনে নেপাল-তিব্বত: পাহাড় ও বিস্ময়ের এক ভ্রমণকাহিনি
- আজও ঢাকা চিড়িয়াখানায় মানুষের ব্যাপক ভিড়
- নারী ফুটবলের বিকাশে নতুন সিদ্ধান্ত ফিফার
- দেশের বাজারে সোনার দামে বড় পতন
- দেশের যেসব অঞ্চলে চার দিন ঝড়-বৃষ্টির সম্ভাবনা
- পৃথিবীর মতো গ্রহের সন্ধান পাওয়া গেছে
- বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন, কমতে পারে দেশীবাজারেও



