ডাক্তারদের চেম্বার খোলা রাখার আহ্বান
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৭ পিএম, ১ এপ্রিল ২০২০ বুধবার
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
মহামারি করোনাভাইরাস পরিস্থিতিতে জনগণের সেবা নিশ্চিত করতে দেশের বেসরকারি হাসপাতালের ডাক্তারদের চেম্বার খোলা রাখার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
আজ বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমি আহ্বান করতে চাই, আমাদের যারা বেসরকারি ডাক্তাররা রয়েছেন তারা ভালো সেবা দেন। তাদের হাসপাতাল রয়েছে। বেসরকারি ডাক্তারদের চেম্বারগুলো অনেকগুলোই বন্ধ আছে, আমাদের কাছে লোকে বলে এবং হাসপাতালগুলোর চিকিৎসা একটু স্তিমিত হয়ে গেছে। আমরা আশা করব, এই সময়ে আপনারাও এগিয়ে আসবেন, দেশবাসীর পাশে থাকবেন।’
‘আমরা সবসময় দেশবাসীর পাশে আছি। চেষ্টা করছি, আমরা সব সময় চিকিৎসার উন্নয়ন করার জন্য’ যোগ করেন জাহিদ মালেক।
করোনা প্রতিরোধে সরকারি নির্দেশনা কিছুটা হলেও মানা হচ্ছে না উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘পুরান ঢাকা এবং এর আশেপাশে বিভিন্ন জেলায়, ইউনিয়নগুলোতেও লোক ঘোরাফেরা করছে, বাজারে ঘোরাফেরা করছে, টি-স্টলে বসছে। এই জিনিসটা মোটেও কাম্য নয়। তাহলে তারা এই সংক্রমণটা ছড়িয়ে দেবে। আশা করি, এই কাজ থেকে বিরত থাকবেন।’
যারা ঢাকা থেকে গ্রামের বাড়িতে গেছেন তারাই ঘোরাফেরা করছেন জানিয়ে জাহিদ মালেক বলেন, ‘আমি আহ্বান করবো ঘোরাফেরা করবেন না, তাহলে সংক্রমণ ছড়িয়ে যাবে। দেশকে আমরা ঝুঁকির মধ্যে ফেলতে পারি না।’
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে। এ ছাড়া নতুন আরও তিনজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, যা ৫৪ জনে পৌঁছেছে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।
- গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের
- স্পিকারের স্ত্রীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- ডানায় রঙের মায়া, প্রজাপতির বিস্ময়কর জগৎ
- সুলতানা কামাল: সবুজ মাঠ থেকে স্বপ্নের উড়ান
- রাজধানীর আকাশ মেঘাচ্ছন্ন, বৃষ্টির সম্ভাবনা
- তেলের ডিপোতে বিজিবি মোতায়েন, নজরদারি জোরদার
- রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরা নাসিমার জীবন শেষ পদ্মায়
- স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী মারা গেছেন
- জনসংখ্যা নিয়ন্ত্রণে সব দায় নারীর কাঁধে, নীতিতে ফাঁকফোকর
- ডিমের বাজারে অস্থিরতা: পাইকারদের অভিযোগ
- দেশের বাজারে এবার বাড়ল স্বর্ণের দাম
- নেপালের সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী গ্রেপ্তার
- দেশের ১৯ জেলায় ঝড়ের সতর্কবার্তা
- টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় নারী-শিশুসহ একই পরিবারের ৫ জন নিহত
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীর আকাশ আজ মেঘলা, বৃষ্টির সম্ভাবনা
- কমছে মাছ-মুরগির দাম, শাক-সবজির বাজারে স্বস্তি
- দেশের বাজারে টানা তৃতীয় দফায় কমল স্বর্ণের দাম
- গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু আজ, লড়ছেন ২৫ হাজার ভর্তিচ্ছু
- ঈদযাত্রার ১২ দিনে প্রাণ গেল ২৪১ জনের
- দেড় ঘণ্টা আকাশে চক্কর, অল্পের জন্য রক্ষা মমতার বিমান
- ছোট গল্প : নিঃশব্দ শহরে এক অদ্ভূত ফড়িং
- রাজধানীতে সর্দি-কাশি-জ্বরের প্রকোপ
- বসন্তে রঙিন বাংলার প্রকৃতি—ফুলের মেলায় সাজে দেশ
- শপথ নিলেন নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ
- দুপুরের মধ্যে ৪ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ঢাকা বিমানবন্দরে ২৮ দিনে ৭৯৭টি ফ্লাইট বাতিল
- আমার এলাকায় ওয়াজো হবে, কীর্তন-বাউল গানও হবে: রুমিন ফারহানা
- রঙবেরঙের ফড়িং—ডানায় ভর করে রঙিন স্বপ্ন
- ইইউ বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি কমল ২৫%




