ডায়াবেটিস টাইপ-২ চিকিৎসায় কার্যকর উপায় উদ্ভাবন
| উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২৬ পিএম, ৪ সেপ্টেম্বর ২০২০ শুক্রবার
ডায়াবেটিস টাইপ-২ চিকিৎসায় কার্যকর উপায় উদ্ভাবন
অস্ট্রেলিয়ান গবেষকরা প্রথমবারের মতো ডায়াবেটিস টাইপ-২ নিরাময়ের উপায় উদ্ভাবন করেছে। বিশ্বে ৪০ কোটি মানুষ টাইপ-২ ডায়াবেটিসে ভুগছেন।
ইউনিভার্সিটি অব মেলবোর্নের গবেষকরা দাবী করেছেন, মানুষের শরীরে প্রাকৃতিকভাবে তৈরি একটি প্রোটিন ব্যবহার করে ডায়াবেটিস টাইপ-২ নিরাময় সম্ভব এবং এটি বর্তমান চিকিৎসা পদ্ধতির চেয়ে বেশী কার্যকর। বর্তমান পদ্ধতি স্বল্পস্থায়ী এবং এর উল্লেখযোগ্য পাশ্ব প্রতিক্রিয়া রয়েছে।
গবেষকদল এসএমওসি-১ নামে একটি প্রোটিনের সন্ধান পেয়েছেন, এটি প্রাকৃতিকভাবেই মানুষের লিভারের মধ্যে তৈরি হয়। এই প্রোটিন রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে দিতে পারে। এসএমওসি-১ রক্তে উচ্চমাত্রায় গ্লুকোজ রয়েছে এমন ডায়াবেটিস টাইপ-২ রোগীর চিকিৎসায় কার্যকর সম্ভাবনা তৈরি করেছে।
গবেষকরা কৃত্রিমভাবে উদ্ভাবিত এসএমওসি-১ প্রাণী দেহে পরীক্ষা চালিয়ে কার্যকরভাবে রক্তে গ্লুকোজের মাত্রা কমিয়ে আনতে সক্ষম হয়েছেন।
মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের সিনিয়র গবেষক ম্যাগডালিন মন্টগোমারি বলেছেন,‘মেটফর্মিন নামক বর্তমান ফ্রন্টলাইন ওষুধের চেয়ে রক্তের গ্লুকোজ নিয়ন্ত্রনে এটি আরো বেশী কার্যকরী।’ ‘এটি ফ্যাটি লিভার এবং রক্তের কোলেস্টেরলের মাত্রাও হ্রাস করে, যা ডায়াবেটিস-২ টাইপ রোগীদের সাধারণ স্বাস্থ্য সমস্যা।’
মন্টগোমারি বলেন, বিশ্বে বিপুল সংখ্যক মানুষ ডায়াবেটিস টাইপ-২ আক্রান্ত এবং তাদের সংখ্যা ক্রমাগত বাড়ছে। এই নতুন চিকিৎসা পদ্ধতি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে।
তিনি বলেন,‘রক্তে গ্লুকোজের মাত্রা কমানোর জন্য যে কোন থেরাপি রোগীর জন্য ব্যাপক পাশ্ব প্রতিক্রিয়া হতে পারে।’
মন্টগোমারি বলেন, তারা এখন পরবর্তী পদক্ষেপ হিসেবে এই প্রোটিনের হিউম্যান টেস্টে যাবেন।
- রাজধানী ঢাকার তাপমাত্রা কেমন থাকবে জেনে নিন
- ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস
- তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক
- অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল
- এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই
- টানা তিন দফা কমল স্বর্ণেল দাম, ভরি কত?
- এক বাটি উষ্ণতায় মিশুক মিষ্টি কুমড়ার স্যুপ
- বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই
- আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?
- সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক
- দেশের বাজারে ফের সোনার দামে পতন
- বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, সারা দেশে বৃষ্টির সম্ভাবনা
- বায়ুদূষণে বিশ্বে পঞ্চম ঢাকা, বাড়ছে জনস্বাস্থ্যঝুঁকি
- বিরল প্রজাতির পাখি দেখতে ইউরোপের সেরা গন্তব্য কোথায়?
- ঢাকেশ্বরী মন্দিরে সিঁদুর খেলায় মাতলেন শাওন
- বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ
- আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি!
- সাইবার হামলার শঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ
- ফিলিস্তিনের পক্ষে সরব মার্কিন নারী আইনপ্রণেতা
- সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু
- আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি
- খাবার খাওয়ার পরে গ্রিন টি পান করলে কী হয়?





