ঢাকা, বৃহস্পতিবার ২২, অক্টোবর ২০২৬ ২৩:৫৮:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

ডিজিটাল হচ্ছে ঢাকার কাঁচাবাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৪ পিএম, ৯ মে ২০১৯ বৃহস্পতিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ডিজিটাল করা হচ্ছে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বাজারগুলোতে বসানো হবে ডিজিটাল মূল্য তালিকার বোর্ড।

আজ বৃহস্পতিবার (৯ মে) সকালে রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার পরিদর্শনে এসে সাংবাদিকদের একথা জানান ডিএসসিসি মেয়র সাঈদ খোকন।

মেয়র বলেন, আমাদের ২১টি কাঁচাবাজার রয়েছে, যেখানে প্রতিদিন ঘুরে ঘুরে মূল্য তালিকা হালনাগাদ করা খুব কষ্টসাধ্য। আবার অনেক সময়ই আমাদের লোকেরা চলে গেলে ব্যবসায়ীরা মূল্য তালিকা সরিয়ে ফেলেন। তাই আমরা নগর ভবন থেকেই যেন মূল্য তালিকা হালনাগাদ করতে পারি তার জন্য একে ডিজিটাল করছি।

তিনি বলেন, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে বাজারগুলোতে ডিজিটাল স্ক্রিন বোর্ড বসবে। সেখানে প্রতিদিনের মূল্য তালিকা নগর ভবন থেকেই দেয়া হবে।

এসময় ডিএসসিসি, জাতীয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

-জেডসি