ঢাকা, রবিবার ১৮, অক্টোবর ২০২৬ ১৪:৪১:৪৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর রাজধানীর বাইরে অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে

ডিপ্লোমা ও কারিগরি ভর্তিতে সময় বাড়ল ১ সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:০৩ এএম, ৯ নভেম্বর ২০২৫ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা ও দুই বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির সময়সীমা এক সপ্তাহ বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভর্তি কার্যক্রম চলবে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে, শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর সুবিধার কথা বিবেচনা করেই এই সময় বৃদ্ধি করা হয়েছে।

সম্প্রতি বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী মো. আনোয়ারুল কবীর এবং কারিকুলাম বিশেষজ্ঞ (ডিপ্লোমা) প্রকৌশলী মো. আনোয়ার হোসেনের সই করা দুটি পৃথক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

এতে বলা হয়েছে, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন চার বছর মেয়াদি ডিপ্লোমা ও দুই বছর মেয়াদি উচ্চ মাধ্যমিক (ভোকেশনাল) পর্যায়ের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে ভর্তির সময়সীমা বাড়ানো হয়েছে। ভর্তি কার্যক্রম আগামী ১৩ নভেম্বর পর্যন্ত চলবে। পূর্বনির্ধারিত সময়সীমা শেষ হলেও শিক্ষার্থী ও প্রতিষ্ঠানগুলোর সুবিধার কথা বিবেচনা করে এই সময় বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া ভর্তি সংক্রান্ত পরবর্তী নির্দেশনা ও কার্যক্রম বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে (www.bteb.gov.bd) দেখা যাবে বলেও জানানো হয়েছে।