ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ১৫:০৭:৩৭ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাকা-কক্সবাজার রুটে ২৬ অক্টোবর থেকে চলবে মহানগর এক্সপ্রেস তিব্বতে ৭ মাত্রার ভূমিকম্প: নিহত ১৬, আহত অর্ধশতাধিক অপ্রতীম হত্যা মামলার চার্জশিট দাখিল এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা সেই রাবি শিক্ষার্থী আর নেই আজ থেকে রাত ৮টায় বন্ধ হবে দোকানপাট ও শপিং মল বাজারে ক্রেতা কম, তবু দামে স্বস্তি নেই

ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১৮৪ জন হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৬:৫৬ পিএম, ২৭ আগস্ট ২০২১ শুক্রবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১৮৪ জন ভর্তি হয়েছেন। এ সময়ে ঢাকায় ১৬৯ জন ও ঢাকার বাইরে ১৫ জন ভর্তি হয়েছেন।

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ১৮৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৬৯ জন ও ঢাকার বাইরে ১৫ জন ভর্তি হয়েছেন।

এ বছর ১ জানুয়ারি থেকে ২৭ আগস্ট পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৯ হাজার ৩০৪ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ২৩০ জন। এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ৪০ জনের মৃত্যু হয়েছে।